বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

আবারও বৃষ্টি বিরতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৩ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-নিউজিল্যান্ডের খেলা আবারও বৃষ্টির কারণে বিরতিতে। আগে দুই ঘণ্টার বিরতি ছিল। এখন বেশি সময় বিরতি থাকলে ওভার আরও কমতে পারে। এর আগে বৃষ্টির বিঘ্নিত ম্যাচটি ৪২ ওভারে কমানো হয়।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু ৪ ওভার ৩ বল হওয়ার পর ম্যাচ বন্ধ থাকে দুই ঘণ্টারও বেশি সময়। বৃষ্টি আসার আগপর্যন্ত কিউই ওপেনারদের ভালোই চাপে রেখেছিলেন দুই পেসার তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান। বৃষ্টির থামার পর খেলা কমে দাঁড়ায় ৪২ ওভারে।  

ইনিংসের সপ্তম ওভারের প্রথম বলে অ্যালেনকে শিকার করেন মোস্তাফিজ। সোহানের হাতে ক্যাচ দেওয়ার আগে ২০ বলে ১ চারে ৯ রান অ্যালেন। এরপর নবম ওভারের দ্বিতীয় বলে আবারও হানা দেন মোস্তাফিজ। তার লেংথ ডেলিভারিতে খোঁচা মেরে সোহানকে ক্যাচ ১ রান করা বাউস।

এরপর নিজের সপ্তম ওভারে উইল ইয়াং ও রাচিন রবীন্দ্রকে শিকার করেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। এর কিছুক্ষণ পরই হানা দেয় বৃষ্টি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান করেছে নিউজিল্যান্ড। 

বাংলাদেশ একাদশ

লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান, নুরুল হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।

 

 

কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit