বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯২ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ভাউচার তৈরি করে অধিক মূল্যে পণ্য বিক্রির অভিযোগে চার দোকানি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে এক হোটেলকেমোট ১৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে পৌর এলাকার বিভিন্নস্থানে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন।

অভিযান সম্পর্কে মো. মোশারফ হোসাইন জানান, অভিযোগের ভিত্তিতে নিত্য প্রয়োজনীয় সামগীর বিভিন্ন দোকান, খাবারের হোটেল ও রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আনন্দ বাজার ও জগৎ বাজারে ভুয়া ভাউচার তৈরি করে নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি করার দায়ে চার দোকানিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ফরিদুল হুদা রোডের হোটেল খাওয়া-দাওয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। 

 

 

কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit