বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

ভারতের প্রজাতন্ত্র দিবসে বাইডেনকে আমন্ত্রণ মোদির

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বুধবার (২০ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এরিক গারসেটি এ তথ্য নিশ্চিত করেছেন। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি বলেন,

নয়াদিল্লিতে সদ্যসমাপ্ত জি-২০ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন।  বৈঠকে আগামী বছরের ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্টকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি।

ভারতের কূটনৈতিক সূত্রগুলো আগেই জানিয়েছিল, ২০২৪ সালে প্রজাতন্ত্র দিবস উদযাপনে কোয়াডভুক্ত দেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে ভারত। যুক্তরাষ্ট্র ও ভারত ছাড়াও কোয়াডের অন্য দুই সদস্য অস্ট্রেলিয়া ও জাপান।

এর আগে ২০১৮ সালে ভারত প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠানে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত সরকার। তবে, দেশে কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকায় ট্রাম্প সেই আমন্ত্রণ রক্ষা করতে পারেন নি।
চলতি বছরে ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। ২০১৫ সালে বারাক ওবামা প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit