রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

পদ্মা সেতুর টোল আদায় হাজার কোটি টাকা ছাড়াল

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৬ Time View

ডেস্কনিউজঃ উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত (এক বছর দুই মাস ২৫ দিন) পদ্মা সেতুর টোল আদায় ১ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পদ্মা সেতুর সাইট অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

পদ্মা সেতুর অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী জানান, যান চলাচলের দিন (২০২২ সালের ২৫ জুন) থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত পদ্মা সেতু দিয়ে মোট ৭২ লাখ ৯৬ হাজার ৬২২টি গাড়ি পারাপার হয়েছে। এতে ক্রেডিট ও ইটিসিএসসহ এক হাজার কোটি ৯২ হাজার ১৫০ টাকা টোল আদায় হয়েছে।

এর আগে, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরদিন ২৬ জুন থেকে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্রথম দিন মাওয়া প্রান্ত থেকে ৩১ হাজার ১৯৭টি ও জাজিরা প্রান্ত থেকে ৩০ হাজার ৬৩৯টি গাড়ি সেতু পারাপার হয়। এর মাধ্যমে টোল আদায় হয় দুই কোটি ৭৪ লাখ ৬৬ হাজার ৮৫০ টাকা।

৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। উদ্বোধনের পর থেকে সেতুটি দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

এদিকে পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙা স্টেশন পর্যন্ত নিয়মিত পরীক্ষামূলক ট্রেন চলাচল করছে। আগামী মাস থেকেই শুরু হবে বাণিজ্যিক ট্রেন যাত্রা। আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেলপথের উদ্বোধন করবেন। এর জন্য চীন থেকে আনা ১০০টি কোচের মধ্যে সর্বশেষ ২০টি কোচেরও কমিশনিং শেষ হয়েছে। কোচগুলোতে থাকছে নানান আধুনিক সুযোগ-সুবিধা।

কিউএনবি/বিপুল/২০.০৯.২০২৩/ সন্ধ্যা ৬.৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit