বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন

বাংলাদেশের মূল্যস্ফীতি কমার পূর্বাভাস এডিবি’র

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯১ Time View

ডেস্ক নিউজ : চলতি অর্থবছরের শেষ নাগাদ বাংলাদেশের মূল্যস্ফীতি কমার পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। 

বুধবার প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক সেপ্টেম্বর ২০২৩-এ এ তথ্য জানানো হয়।

এতে অর্থবছর শেষে মূল্যস্ফীতি ৬ দশমিক ৬ শতাংশে নেমে আসার পূর্বাভাস দেয়া হয়েছে। বাংলাদেশের মূল্যস্ফীতি গত কয়েক মাস ধরেই ১০ শতাংশের কাছাকাছি রয়েছে। সব শেষ আগস্টে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ।

এডিবি বলছে, সংকোচনমূলক মুদ্রানীতি, কৃষি উৎপাদন বৃদ্ধি ও বিশ্ববাজারে অ-জ্বালানি পণ্যের দাম খানিকটা কমার কারণে বাংলাদেশে মূল্যস্ফীতি কমতে পারে।

চলতি ২০২৩-২৪ অর্থবছরের জন্য মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৬ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস অপরিবর্তিত রেখেছে এডিবি। এর আগে গত জুলাইতে প্রকাশিত আউটলুকেও এডিবি সাড়ে ৬ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছিল। 

কিউএনবি/অনিমা/২০ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit