সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

পানছড়িতে ১২০০ প্যাকেট বিদেশি সিগারেট জব্দ গ্রেফতার এক

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার পানছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে   ১২০০ প্যাকেট বিদেশি সিগারেট জব্দ, ১ টি অটো-রিক্সা সহ প্রিয়তম দেওয়ান (২৯)নামে একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।খাগড়াছড়ি জেলার নাগরিক নিরাপত্তা সুনিশ্চিতে, দেশের সামাজিক ও অর্থনীতিতে হুমকি এমন সকল অপরাধ দমনে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার জনাব মুক্তা ধর পিপিএম (বার) এর দক্ষ দিক-নির্দেশনায় ও নের্তৃত্বে অত্র জেলার সকল থানা ফাঁড়ি সর্বদা তৎপর।

এরই ধারাবাহিকতায়(১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পানছড়ি থানার উপ-পরিদর্শক  এসআই (নিঃ) সৈয়দ ছানাউল্লাহ্, সঙ্গীয়  ফোর্সসহ পানছড়ি থানা এলাকায়  রাত্রীকালীন মোবাইল ডিউটি পরিচালনা করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানাধীন কলোনীপাড়া সাকিস্থ পানছড়ি  উপজেলা মাঠ সংলগ্ন পানছড়ি টু খাগড়াছড়ি সড়কে কৌশলে  চোরাকারবারি চক্রের ০১ জন সদস্য- প্রিয়তম দেওয়ান (২৯)কে ১২০০ প্যাকেট বিদেশি সিগারেট  ১ টি অটো-রিক্সা সহ গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আসামী প্রিয়তম দেওয়ান (২৯) খাগড়াছড়ি সদর উপজেলা ভাইবোন ছড়া ইউপির দেওয়ান পাড়া এলাকার রনধীর দেওয়ান,এর ছেলে।পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হারুন উর রশীদ জানান, থানা পুলিশের অভিযানে বিদেশী  ১,২০০ প্যাকেটে ২৪,০০০ (চব্বিশ হাজার) শলাকা Super Slim Mond সিগারেট; উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২,১৬,০০০/-(দুই লক্ষ ষোল হাজার) টাকা।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিধি মোতাবেক অত্র থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার জনাব মুক্তা ধর পিপিএম (বার) বলেন সোনার বাংলাদেশ বিনির্মানে দেশের অর্থনীতির জন্য হুমকি এইরুপ অপরাধীদের আইনের আওতায় নিয়ে এসে তাদের দৃষ্টান্তমুলক শাস্তির ব্যাবস্থা করতে খাগড়াছড়ি জেলা পুলিশ সর্বদা তৎপর।

কিউএনবি/অনিমা/২০ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit