মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম
ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় দুদকের নজর ‘নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে’ সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার “বেকারত্বকে জয় করার স্বপ্ন” পাহাড়ে তরুণদের দক্ষ করে তুলছে সেনাবাহিনী হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

দুর্গাপুরে ৪ হাজার কেজি ভারতীয় চিনি আটক

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২১ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ভারতীয় ৪ হাজার ৪৫৫ কেজি (৯৯ বস্তা) চোরাই চিনি আটক করেছে পুলিশ। এ সময় চোরাচালান কাজে ব্যবহারের একটি ট্রাকও জব্দ করা হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার শিমুলতলী এলাকা থেকে এসব চিনি আটক করা হয়। তবে সে-সময় ট্রাকচালক পালিয়েছে।

পুলিশ জানায়, শুল্ক ফাঁকি দিয়ে ভারত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা ভারতীয় চোরাই চিনি পাচার কালেএকটি ট্রাকের ভিতরে প্রতিবস্তায় ভরা ৪৫ কেজির ৯৯ বস্তা চিনি জব্দ করা হয়। জব্দ করা চিনির বর্তমান বাজার মূল্য ৪ লাখ ৯০ হাজার ৫০ টাকা। সীমান্ত দিয়ে এসব চিনি গুলো দেশে প্রবেশ করার পর বস্তা বদলিয়ে বিভিন্ন বাজারে বিক্রি করা হয়।

দুর্গাপুর থানারউপ-পরিদর্শক (এসআই) মো. আব্বাস আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় চিনি গুলো আটক করা হয়। তবে ট্রাকচালক পালিয়েছে। এ ঘটনায় আইনীকার্যক্রম প্রক্রিয়াধীন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit