শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

একদিন পর পাওয়া গেল নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রবিবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনা রাজ্যে মাঝ আকাশে উড়ন্ত অবস্থায় নিখোঁজ হয়েছিলো একটি এফ-৩৫ যুদ্ধবিমান। বিমানটিতে কারিগরি ত্রুটি দেখা দিলে পাইলট জরুরি ভিত্তিতে প্যারাসুটের সাহায্যে বেরিয়ে আসলেও পরে বিমানটির কোনও খোঁজ পাওয়া যায়নি।

তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে যে, হারিয়ে যাবার একদিন পর অবশেষে এফ-৩৫ যুদ্ধবিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে তারা। সোমবার দক্ষিণ ক্যারোলিনার গ্রামীণ উইলিয়ামসবার্গ কাউন্টিতে নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষ পাওয়ার কথা জানিয়েছে সামরিক বাহিনী।

এক বিবৃতিতে মেরিন কর্পসের জয়েন্ট বেস চার্লসটন জানায়, “জয়েন্ট বেস চার্লসটন এবং মার্কিন মেরিন কোর এর কর্মীরা, স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় উইলিয়ামসবার্গ কাউন্টিতে একটি ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন। ধ্বংসাবশেষটি জেবি চার্লসটনের দুই ঘন্টা উত্তর-পূর্বে পাওয়া গেছে।”

এদিকে ধ্বংসাবশেষ খুঁজে পেতে সহায়তা করায় স্থানীয়, কাউন্টি এবং রাজ্য কর্মকর্তাদের ধন্যবাদ জানায় সেনা ঘাঁটি কর্তৃপক্ষ।

ধ্বংসাবশেষটি সেনা ঘাঁটি থেকে প্রায় দুই ঘন্টা উত্তর-পূর্বে পাওয়া গিয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে।

এর আগে স্থানীয় সময় রবিবার দুপুরে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যে এই দুর্ঘটনা ঘটে। সে সময় পাইলটকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পাইলটের নাম প্রকাশ করা হয়নি।

সে সময় ৮ কোটি ডলার মূল্যের অত্যাধুনিক যুদ্ধবিমানটির খোঁজে স্থানীয় জনসাধারণের কাছে সাহায্য চায় কর্তৃপক্ষ। মার্কিন সামরিক কর্মকর্তারা জানান, আপনারা হয় নিখোঁজ মাল্টিমিলিয়ন ডলারের এই বিমানটি খুঁজে বের করুন অথবা যে স্থানে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা চিহ্নিত করে খবর দিন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit