শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া দাবানালে ঘরছাড়া হাজারো মানুষ ৭৫০ এরও বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ইন্দোনেশিয়া হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি

এবার কানাডীয় কূটনীতিককে ভারত ছাড়ার নির্দেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেসক্ : চরম আকারের উত্তেজনা বিরাজ করছে ভারত ও কানাডার কূটনৈতিক সম্পর্কে। খালিস্তান বিতর্কে একে অপরকে দুষছে দুই দেশ। চরম উত্তেজনা গিয়ে ঠেকেছে কূটনীতিক বহিস্কারের মধ্যে দিয়ে। চলতি বছরের ১৮ জুনে কানাডার ব্রিটিশ কলম্বিয়া রাজ্যে ভারতীয় বংশোদ্ভূত শিখ নেতা হারদ্বীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ডে ভারতকে দায়ী করেছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আর এরই প্রেক্ষিতে কানাডা থেকে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর প্রধানকে বহিষ্কার করার কথা জানিয়েছে দেশটি।

কানাডার এমন অভিযোগ অস্বীকার করেছে ভারত সরকার। এছাড়া এটিকে ‘অযৌক্তিক’ দাবি হিসেবেও অভিহিত করেছে দেশটি। এবার কানাডার সরকারের পদক্ষেপের প্রতিক্রিয়ায় ভারতেও এক শীর্ষ কানাডিয়ান কূটনীতিককে বহিষ্কার করেছে দেশটি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কানাডীয় কূটনীতিককে দেশ ছাড়তে পাঁচ দিন সময় দিয়েছে ভারত সরকার। খবর এনডিটিভি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটিতে নিযুক্ত শীর্ষ এক কানাডীয় কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কানাডীয় কূটনীতিকদের হস্তক্ষেপ এবং ভারত বিরোধী কার্যকলাপে তাদের সম্পৃক্ততার কারণে উদ্বেগ বাড়ছে। এসব কারণেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

চলতি বছরের ১৮ জুনে কানাডার ব্রিটিশ কলম্বিয়া রাজ্যে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ভারতীয় বংশোদ্ভূত শিখ নেতা হারদ্বীপ সিং নিজ্জার। নিজ্জারকে ভারত সরকারের পৃষ্ঠপোষকতায় হত্যা করা হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে বলে জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

সোমবার (১৮ সেপ্টেম্বর) কানাডার হাউজ অব কমন্সের সভায় ট্রুডো বলেন, কানাডার গোয়েন্দা সংস্থা নিজ্জারের হত্যার সঙ্গে ভারত সরকারের সংশ্লিষ্টতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ খুঁজে পেয়েছে। যদিও ভারত এই অভিযোগকে ‘অযৌক্তিক’ বলে নাকচ করে দিয়েছে।

ভারতের পাঞ্জাবের পর— কানাডায় শিখ সম্প্রদায়ের সবচেয়ে বেশি মানুষ বসবাস করেন। আর তাই সেখানে সাধারণ শিখরা প্রায়ই স্বাধীন খালিস্তান রাষ্ট্রের দাবিতে মিছিলসহ বিভিন্ন আয়োজন করে থাকেন। আর এ বিষয়টি নিয়ে কানাডার উপর ক্ষুব্ধ ছিল ভারত।

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit