শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

‘এ‌ই সরকার না থাকলে ডিসি-এসপিদের চাকরি থাকবে না’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : এই সরকার না থাকলে ডিসি-এসপিদের চাকরি থাকবে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক ও নাসিক ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন। যিনি মহানগর কৃষকলীগের যুগ্ম-আহ্বায়কও। সম্প্রতি নারায়ণগঞ্জের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। ওই সাক্ষাৎকারের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

তবে কাউন্সিলর ইফতেখার আলম খোকন তার ঐ বক্তব্য সম্পর্কে বলেন, আমার দেওয়া ঐ বক্তব্য সম্পূর্ণভাবে প্রকাশিত হয়নি। আমি ঠিক ওইভাবে বলিনি। আমি বলেছি- যারা শিক্ষিত-মেধাবী, যারা মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানে তারা স্বাভাবিকভাবে এই সরকারের পক্ষ নেয়, তারা সত্যের পক্ষে কথা বলেন। যারা সঠিক ইতিহাসের পক্ষে থাকে অন্য সরকার এলে তাদের চাকরি নাও থাকতে পারে। যারা সত্য বলেননি তাদের চাকরি যাবে না।

গত ১২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের একটি গণমাধ্যমে একটি সাক্ষাৎকার দেন কাউন্সিলর ইফতেখার আলম খোকন। ভিডিওতে কাউন্সিলর খোকনকে বলতে শোনা যায়, সারা নারায়ণগঞ্জে বিএনপির লোকজন আওয়ামী লীগরে বকতেছে, শেখ হাসিনারে উচ্চবাচ্য করতেছে, আর বড় বড় নেতারা (আওয়ামীলীগের) পোস্ট লইয়া বইসা রইছে। তিনি বলেন, মেয়র কয়, এসপি-ডিসি তার কথা শোনে না। শুনব কেন? আপনারে পাশ করাইলে কী লাভ হয় দেশের? আজকে এসপি জানে- এই সরকার না থাকলে আমার চাকরি থাকব না, ডিসি মনে মনে জানে- এই সরকার না থাকলে আমারে ট্রান্সফার কইরা দিব, কোন জায়গায় কোন শাস্তি দিব।’

সাক্ষাৎকারে কাউন্সিলর খোকন নারায়ণগঞ্জের সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর উদ্দেশ্যে তিনি বলেন, এই সরকার না থাকলেও আপনার (মেয়র আইভি) মধ্যে তো কোনো ভয় নাই। ৩৬টা কাউন্সিলরের সঙ্গে আপনার ভালো সম্পর্ক থাকলে আমরা শামীম ওসমানের (নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য) রাজনীতি করতাম না, আপনার নেতৃত্বে রাজনীতি করতাম। শামীম ওসমান এ কথা শুনলে আমারে বাইর কইরা দিব, বলে যোগ করেন তিনি। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, অন্যান্য আওয়ামী লীগের নেতারা বাংলাদেশে থাকতে পারলে শামীম ওসমানও থাকতে পারবে। 

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit