বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

রমজান কাদিরভ কোমায় চলে গেছেন!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চেচনিয়ার লৌহমানব হিসেবে খ্যাত দেশটির সর্বোচ্চ নেতা এবং বর্তমান রাশিয়ার হয়ে নেত্রীত্ব দেওয়া রমজান কাদিরভ মারাত্মকভাবে অসুস্থ হয়ে কোমায় চলে গেছেন বলে দাবি করেছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা। 

শনিবার ইউক্রেনের গোয়েন্দা সংস্থার মুখপাত্র আন্দ্রি ইউসোভ চেচেন নেতার অসুস্থতার বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। খবর ইয়াহু নিউজের।

ইউসোভ বলেন, ‘হ্যাঁ, খবরটি সত্যি। আমাদের কাছে তথ্য আছে যে যুদ্ধাপরাধী কাদিরভের অবস্থা এখন শোচনীয়। যেসব রোগে তিনি ভুগছিলেন সেগুলোই তাকে এখন মারাত্মক পরিস্থিতির মুখোমুখি করেছে।’ 

এর আগে ইউক্রেনের গণমাধ্যম ‘অবজরিভাটেল’ চেচনিয়ার একটি সূত্রের বরাত দিয়ে দাবি করেছিল, দেশটির সর্বোচ্চ নেতা কাদিরভ কোমায় চলে গেছেন। 

গোয়েন্দা সংস্থার মুখপাত্র ইউসোভ চেচেন নেতার অসুস্থতার বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও এটা নিশ্চিত করেছেন যে—তিনি কোনো আঘাতপ্রাপ্ত হননি, তবে শারীরিক পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। 

ইউসোভ বলেন, ‘দীর্ঘদিন ধরেই তিনি রোগে ভুগছিলেন। কিন্তু কয়েক দিন ধরে তার অসুস্থতা মারাত্মক পর্যায়ে পৌঁছেছে।’ 

ইউসোভ জানান, কাদিরভের অসুস্থা বিষয়ক তথ্যগুলো বেশ কিছু মেডিকেল নথি এবং রাজনৈতিক সূত্রের বরাতে নিশ্চিত হওয়া গেছে। 

উল্লেখ্য, কয়েক মাস ধরেই রমজান কাদিরভের শারীরিক অসুস্থতা নিয়ে নানা ধরনের খবর ঘুরে বেড়াচ্ছে। তবে গত মার্চে একটি টেলিগ্রাম পোস্টে অসুস্থতার বিষয়টি হেসে উড়িয়ে দিয়েছিলেন কাদিরভ। তিনি বলেছিলেন, ‘যারা আমার মারাত্মক অসুস্থতার খবরে সান্ত্বনা খুঁজে পায়—তাদের বিরক্ত করার জন্য দুঃখিত।’ 

ইউক্রেনের গণমাধ্যম ‘অবজরিভাটেল’-এর প্রতিবেদন অনুযায়ী, রমজান কাদিরভ বেশ কয়েক দিন ধরে কোমায় আছেন। বর্তমানে এই অবস্থায় তাকে চিকিৎসার জন্য চেচনিয়া থেকে অন্য কোনো দেশে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, তাকে আরব আমিরাতে নিয়ে যাওয়া হবে। 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে রমজান কাদিরভ অন্যতম। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করার জন্য ‘কাদিরভতস্কি’ নামে একটি কুখ্যাত সেনা ইউনিটও পাঠিয়েছেন তিনি।

কিউএনবি/অনিমা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit