বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

কানাডায় মুসলিম রক্ষায় প্রথম অ্যান্টি-ইসলামফোবিয়া কর্মকর্তা নিয়োগ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৪ Time View

ডেস্কনিউজঃ কানাডায় প্রথম অ্যান্টি-ইসলামফোবিয়া কর্মকর্তা হিসেবে আমিরা এলগাওয়াবিকে নিয়োগ করেছে। দেশটির মুসলিম জনগোষ্ঠীকে বিদ্বেষপূর্ণ হামলা থেকে রক্ষার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, পুলিশের হিসাবমতে, ২০২১ ও ২০২২ সালে জি-৭ভুক্ত দেশগুলোর মধ্যে কানাডাতেই মুসলিমদের ওপর হামলা হয়েছে সবচেয়ে বেশি। ওই সময়ে মুসলিমদের ওপর যত হামলা হয়, তার ৭১ ভাগই ছিল ইসলামবিদ্বেষী আক্রমণ।

কানাডায় ইসলামফোবিক হামলার সবচেয়ে বড় ঘটনা ঘটে ২০২১ সালের আফজাল পরিবারের ওপর। পাকিস্তানি ওই পরিবারটি পরিকল্পিত হামলার শিকার হয়। হামলাকারী নাথানিয়েলের বিরুদ্ধে খুন এবং সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অভিযোগ আনা হয়েছে।

কানাডায় ইসলামফোবিক হামলা বাড়ার প্রেক্ষাপটেই পদটি সৃষ্টির তাগিদ সৃষ্টি হয়। বিভিন্ন সংস্থা পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে আসে।

আমিরা কেবল ইসলামফোবিয়ার ব্যাপারে সচেতনতাই বাড়াবেন না, সেইসাথে বিভিন্ন সম্প্রদায় এবং কর্তৃপক্ষের সাথে লিয়াজোঁর দায়িত্বও পালন করবেন। মুসলিমদের উদ্বেগের বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের কাছে উত্থাপন করবেন।

আমিরা কানাডার সাংবাদিক। তাছাড়া মানবাধিকার কর্মী হিসেবেও তার পরিচিতি রয়েছে। তার মা-বাবা মিসরীয়। তার বাবা ছিলেন প্রকৌশলী। তার বয়স যখন ২, তখন তিনি তার মায়ের সাথে কানাডায় অভিবাসন করেন।

সূত্র : ইসলামিকইনফোরমেশন

কিউএনবি/বিপুল/১৭.০৩.২০২৩/ দুপুর ১২.১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit