বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

দুই নায়িকার সঙ্গে রোমান্স করবেন টাইগার শ্রফ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮২ Time View

নব্বইয়ের দশকের শেষ দিকে গোবিন্দ আর কারিমশা কাপুরের মজার-হাসির আর প্রেমের নানা কাণ্ড কারখানা নিয়ে সিনেমা যার নাম ‘হিরো নাম্বার ওয়ান’। ২৬ বছর পর সেই একই নামে নতুন করে আরেকটি সিনেমা আসছে বলিউডে। তবে নতুন ‘হিরো নাম্বার ওয়ান’র গল্প এবং পাত্রপাত্রী একেবারে আলাদা। এ সিনেমাটি প্রথমটির সিক্যুয়েল নয়। খবর হিন্দুস্তান টাইমসের।

নতুন ‘হিরো নাম্বার ওয়ান’ সিনেমায় দুই নায়িকা আর এক নায়ক। তারা হলেন বলিউডের তরুণ অভিনেতা টাইগার শ্রফ। তার দুই নায়িকা হলেন পাশমিনা রোশান ও সারা আলি খান।

মাসখানেক ধরেই শোনা যাচ্ছিল জ্যাকিপুত্রের নতুন সিনেমা আসছে। এবার সিনেমার নাম ও নায়িকা সমাচার জানাল ভারতীয় সংবাদমাধ্যম।

অ্যাকশন-ড্রামা ঘরানার এ সিনেমায় টাইগারের মূল নায়িকা পাশমিনা বলিউড তারকা হৃত্বিক রোশানের চাচাতো বোন। । সংগীত পরিচালক রাজেশ রোশান তার বাবা।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী বছরের জানুয়ারিতে লন্ডনে সিনেমাটির মূল শুটিং শুরু হতে পারে। তবে সিনেমার অ্যাকশন দৃশ্যের কিছু শুটিং ভারতে এরই মধ্যে করে ফেলেছেন টাইগার।

‘হিরো নাম্বার ওয়ান’ পর্দায় আসবে ভগনানি প্রোডাকশনের ব্যানারে। নির্মাতা জগন শক্তি সিনেমাটি তৈরির দায়িত্ব নিয়েছেন।

 

কিউএনবি/অনিমা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১২:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit