শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

ডেঙ্গুতে মৃত্যু ৮০০ ছাড়াল, একদিনে হাসপাতালে ভর্তি ২৫৯৮

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩১ Time View

ডেস্ক নিউজ : ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৮০৪ জনে। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৫৯৮ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৫৯৮ জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৮১ জন এবং ঢাকার বাইরের ১ হাজার ৭১৭ জন। 

চলতি বছর মারা যাওয়া ডেঙ্গুরোগীদের মধ্যে নারী ৪৬৯ জন ও পুরুষ ৩৩৫ জন। ঢাকার বাইরে মারা গেছেন ২৫২ জন এবং রাজধানীতে ৫৫২ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা ১০ হাজার ৩৩০ জন। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ২০৮ জন এবং ঢাকার বাইরে ৬ হাজার ১২২ জন। 

চলতি বছরের এ পর্যন্ত ১ লাখ ৬৪ হাজার ৫৬২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতে ৭২ হাজার ৩৮৪ জন এবং ঢাকার বাইরে ৯২ হাজার ১৭৪ জন। ভর্তি রোগীর মধ্যে পুরুষ আক্রান্ত ১  লাখ ৭৮২ জন এবং নারী ৬৩ হাজার ৭৮০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৩ হাজার ৪২৮  জন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit