মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
মেক্সিকো ঢেউয়ের সামনে ইকুয়েডর শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, এবার তাকেই ছুরিকাঘাতে হত্যা করল স্বামী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ রুশ ড্রোন ও মিসাইল হামলায় কাঁপল ইউক্রেন, নিহত ১০ হরমুজ প্রণালিতে মাইন সরাতে ইরান একাই যথেষ্ট ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ কাতারের দেওয়া বিলাসবহুল উড়োজাহাজে এ সপ্তাহে প্রথম ভ্রমণ করবেন ট্রাম্প যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান জার্মানির প্যারাগুয়ে পরীক্ষা শুরু যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা, ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা

শেরপুরে ইউপি সদস্য কর্তৃক হিসাব সহকারী অপারেটর লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৮ Time View

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে মির্জাপুর ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর শাহাদত হোসেনকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব ও হিসাব রক্ষণ কাম কম্পিউটার অপারেটর সমিতি শেরপুর উপজেলার শাখার নেতৃবৃন্দরা।

গত ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত ইউপি সদস্য মমতাজ আলীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে শেরপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব ও হিসাব রক্ষণ কাম কম্পিউটার অপারেটর সমিতি শেরপুর উপজেলার শাখার নেতৃবৃন্দরা। এর আগে ভুক্তভোগী শাহাদত হোসেন ওই ইউপি সদস্য মমতাজ আলীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউপি সচিব এসোসিয়েশন কেন্দ্রীয় সদস্য ইকবাল হোসেন দুলাল, শেরপুর উপজেলা কমিটির আহবায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব আমিনুল ইসলাম, শেরপুর উপজেলা ইউনিয়ন পরিষদ হিসাব কাম কম্পিউটার সমিতির সভাপতি মাহমুদুল হাসান, সহ-সভাপতি রফিকুল ইসলাম, জেলা কমিটি নেতা জহির রায়হান, নুরুন্নবী, তোহা আহমেদ, ফয়সাল হাসান, বিশালপুর ইউপি সচিব নজরুল ইসলাম, খামারকান্দি ইউপি সচিব আব্দুস সালাম, মির্জাপুর ইউপি সচিব জিয়াউল হক প্রমুখ।

অভিযোগে জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর শাহাদত হোসেন গত ১৩ সেপ্টেম্বর বুধবার অফিসের কাজ করছিল। এসময় একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য মমতাজ আলী কম্পিউটার অপারেটর শাহাদত হোসেনকে জন্ম নিবন্ধন করে দিতে বলে। কিন্তু সার্ভার সমস্যা থাকায় ইউপি সদস্যের কাজ না করায় উত্তেজিত হয়ে শাহাদত হোসেনকে মারধর করে এবং অফিসের কাগজপত্র তছনচ করে।

এ ঘটনায় ওই হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর শাহাদত হোসেন বাদী হয়ে ওই রাতেই শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে সংশ্লিষ্ট ইউনিয়নের সদস্য মমতাজ আলীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করে এরপর ১৪ সেপ্টেম্বর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন। শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. সানজিদা সুলতানা বলেন, এ সংক্রান্ত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit