সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

আ. লীগের পক্ষে ভোট চাইলেন জামালপুর ডিসি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৮ Time View

ডেস্কনিউজঃ আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করতে ভোট চাইলেন জামালপুরের জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ।

গতকাল সোমবার মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। যে সরকার এই উন্নয়ন করেছে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সেই সরকারকে আবার পুনরায় নির্বাচিত করে, আবার ক্ষমতায় আনতে হবে। এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার। আমি এটা মনে করি, আপনারা নিজের চোখে দেখে সরকারের প্রতি অকৃতজ্ঞ হবেন না।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ পৌর মেয়র মির্জা কবির। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, পুলিশ সুপার মো. কামরুজ্জামানসহ অন্যান্যরা।

এর আগে গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে আওয়ামী লীগকে ‘নিজের দল’ উল্লেখ করে আগামী নির্বাচনে দলকে জেতাতে কাজ করতে বলেছিলেন জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর।

কিউএনবি/নাহিদা/১২.০৯.২০২৩/ সন্ধ্যা ৬.০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit