শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম

বিশ্বে বিরাট পরিবর্তন ঘটছে, নয়া শক্তির উত্থান হচ্ছে: ইরানের সর্বোচ্চ নেতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, বিশ্বে এক বিরাট পরিবর্তন শুরু হয়েছে। এই পরিবর্তনের মূল বিষয়টি হচ্ছে আমেরিকার মতো বিশ্বের দাম্ভিক শক্তিগুলো দুর্বল হচ্ছে এবং নতুন আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির উত্থান ঘটছে।

সোমবার তেহরানে এক সমাবেশে তিনি এ কথা বলেন। এই সমাবেশে সিস্তান ও বেলুচিস্তান এবং দক্ষিণ খোরাসান প্রদেশের হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন। 

তিনি আরও বলেন, পাশ্চাত্যের দাম্ভিক শক্তিগুলো দুর্বল হচ্ছে। বিশ্বে আমেরিকার কর্তৃত্বের সূচকগুলো নেমে যাচ্ছে। মার্কিন কর্তৃত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচকগুলোর একটি শক্তিশালী মার্কিন অর্থনীতি। এখন তারা নিজেরাই বলছে তাদের অর্থনীতি দুর্বল হয়ে যাচ্ছে।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, মার্কিন কর্তৃত্বের আরেকটি সূচক হচ্ছে বিভিন্ন দেশের সরকারের ওপর হস্তক্ষেপের সুযোগ। এটাও এখন হ্রাস পাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর যারা আঘাত হানতে চায় তাদেরকে ঠেকাতে এখন আমেরিকার ব্যয়বহুল হাইব্রিড যুদ্ধ চালাতে হচ্ছে, অবশেষে তাতেও কাজ হচ্ছে না।

তিনি আরও বলেন, ইউরোপের অবস্থাও আমেরিকার চেয়ে ভালো নয়, তাদেরও পতন হচ্ছে। বর্তমানে আফ্রিকার জনগণ ফ্রান্সের পুতুল সরকারকে উৎখাত করছে। পাশ্চাত্যের আর সেই আগের শক্তি নেই এবং তারা ক্রমেই দুর্বল হয়ে যাচ্ছে। এটা বিরাট এক বৈশ্বিক পরিবর্তন। সূত্র : পার্সটুডে।

কিউএনবি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit