শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম

আমেরিকার হুঁশিয়ারি অগ্রাহ্য করে রাশিয়ায় পৌঁছলেন কিম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার হুঁশিয়ারি অগ্রাহ্য করে রাশিয়ায় পৌঁছলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

মঙ্গলবার জাপানি মিডিয়া এই তথ্য জানিয়েছে। ক্রেমলিন বলেছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে ব্যাপক আলোচনা হবে কিমের।

অন্যদিকে রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি করলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিল আমেরিকা। শুধু তাই নয়, নতুন নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি বিদ্যমান নিষেধাজ্ঞাগুলো আরও আক্রমণাত্মকভাবে কার্যকর করার হুমকিও দিয়েছে যুক্তরাষ্ট্র।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কিম জং উন গত রবিবার তার ব্যক্তিগত ট্রেনে রাশিয়ার উদ্দেশ্যে পিয়ংইয়ং ত্যাগ করেন বলে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম মঙ্গলবার জানিয়েছে। কিমের এই সফরে অস্ত্র শিল্প ও সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং পররাষ্ট্রমন্ত্রীও রয়েছেন।

জাপানের কিয়োডো নিউজ এজেন্সি মঙ্গলবার নাম প্রকাশে অনিচ্ছুক রাশিয়ান সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, কিমকে বহনকারী ট্রেনটি উত্তর কোরিয়া থেকে রাশিয়ার সুদূর পূর্বের প্রধান রেল গেটওয়ে খাসান স্টেশনে পৌঁছেছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, কিম জং উন মঙ্গলবার ভোরে রাশিয়ায় প্রবেশ করেছেন বলে তারা বিশ্বাস করেন।

রয়টার্স বলছে, কিম ঘন ঘন বিদেশ ভ্রমণ করেন না। নিজের ১২ বছরের ক্ষমতায় কিম তার দেশ থেকে মাত্র সাতবার বিদেশ ভ্রমণ করেছেন এবং দুইবার আন্তঃকোরিয়ান সীমান্ত অতিক্রম করেছেন। এর মধ্যে চারটি সফর ছিল উত্তর কোরিয়ার প্রধান রাজনৈতিক মিত্র চীনে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, “এটি পূর্ণাঙ্গ সফর হবে। দুটি প্রতিনিধি দলের মধ্যে আলোচনা হবে এবং এরপরে প্রয়োজনে নেতারা একের পর এক ফরম্যাটে তাদের যোগাযোগ অব্যাহত রাখবেন। সূত্র: রয়টার্সদ্য গার্ডিয়ান, সিডনি মর্নিং হেরাল্ডব্লুমবার্গ

কিউএনবি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১২:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit