বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ভয়াবহ হাম প্রাদুর্ভাবের মুখে বাংলাদেশ, বাড়ছে শিশু মৃত্যুর ঝুঁকি: রয়টার্সের প্রতিবেদন কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার পাট রফতানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা ডিজিটাল ফিতনার বিস্তার ও ইসলামের প্রতিকার আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি কেরানীগঞ্জে কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা!

বিশ্বনেতারা শেখ হাসিনাকে সম্মানের চোখে দেখেন: শামীম

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৬ Time View

ডেস্ক নিউজ : পানি সম্পদ উপ-মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর মেধা, যোগ্যতা, দক্ষতা, সততা ও অভিজ্ঞতা দিয়ে সারাবিশ্বকে নেতৃত্ব দিতে পারেন। এ কারণেই বিশ্বনেতৃবৃন্দও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সম্মানের চোখে দেখেন। বিশ্বনেতৃবৃন্দও মনে করেন বঙ্গবন্ধুর বাংলাদেশ, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছেই নিরাপদ।

তিনি বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অবিস্মরণীয়। আর সেজন্যই দেশের রাজনীতিতে তিনি গণতন্ত্রের মানসকন্যা।

তিনি আজ জেলার নড়িয়ায় পৌরসভার উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, তাঁর (প্রধানমন্ত্রী) নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে পৌঁছে গেছে। স্বাধীনতার পর বাংলাদেশে যা কিছু অর্জন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগের হাত ধরেই।

শামীম বলেন, তারেক রহমান লন্ডন থেকে ক্ষমতার যাওয়ার দিবাস্বপ্ন দেখেছেন, সেখানেও হতাশা কাজ করছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক যেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান জানিয়েছেন তা দেখে বিএনপির নাওয়া-খাওয়া বন্ধ হয়ে গেছে। তাদের আন্দোলন ব্যর্থ আন্দোলন হিসেবে পরিচিতি লাভ করেছে। বিএনপি নেতাদের মুখ কালো হয়ে গেছে।
তিনি বলেন, বিএনপি গুজবের রাজনীতি করে। তাদের রাজনৈতিক পরাজয় হয়েছে। নেতা-কর্মীদের ভুল বুঝিয়ে তারা অবৈধভাবে ক্ষমতায় আসতে চায়।  সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পঞ্চম বারের ক্ষমতায় আসবেন। এ দেশের জনগণ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। 

নড়িয়া পৌরসভার মেয়র এ্যাড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাফর শেখ প্রমুখ।

এসময় পৌরসভার সকল কাউন্সিলর ও কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে নড়িয়া বিহারী লাল উচ্চ বিদ্যালয় মাঠে ৫০ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন তিনি।

সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/১১ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit