বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
ভয়াবহ হাম প্রাদুর্ভাবের মুখে বাংলাদেশ, বাড়ছে শিশু মৃত্যুর ঝুঁকি: রয়টার্সের প্রতিবেদন কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার পাট রফতানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা ডিজিটাল ফিতনার বিস্তার ও ইসলামের প্রতিকার আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি কেরানীগঞ্জে কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা!

পাকিস্তানে বিক্ষোভের ঘোষণা জামায়াতের

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মূল্যস্ফীতি, দ্রব্যমূল্য ও বিদ্যুতের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে এবার আন্দোলনের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী পাকিস্তান।  

আগামী ২৪ সেপ্টেম্বর দলটির আমির সিরাজুল হকের নেতৃত্বে কোয়েটার গভর্নর হাউসের সামনে বিক্ষোভ করবে সংগঠনটি। 

কোয়েটা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতের বেলুচিস্তানের আমির মাওলানা আবদুল হক হাশমি এই ঘোষণা দেন। খবর এক্সপ্রেস ট্রিবিউন ও এআরআই নিউজের।  

ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং পেট্রোল ও বিদ্যুতের দাম বৃদ্ধির বিরুদ্ধে কয়েকদিন ধরেই বিক্ষোভ চলছে পাকিস্তানে।  অর্থ ও রিজার্ভ সংকটে থাকা দেশটি এখন আইএমএফের সহযোগিতার দিকে তাকিয়ে আছে। 

আবদুল হক হাশমি অভিযোগ করে বলেন, দেশের সাবেক শাসকেরা দেশকে সংকটে নিমজ্জিত করে এখন তাদের দুর্নীতি আড়াল করার চেষ্টা করছেন।

সরকারকে সাহসিকতার সঙ্গে এই চ্যালেঞ্জ মোকাবিলা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে জনগণের সামনে অসহায়ত্ব স্বীকার করুন।

তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চুক্তি করার জন্য অতীতের প্রশাসনকে অভিযুক্ত করেছেন যা তার দৃষ্টিতে জাতিকে পরাধীন করেছে।

হাশমি আরও বলেন, সরকারের উচিত সাধারণ নাগরিকদের উপর চাপ না বাড়িয়ে তাদের বোঝা লাঘব করা।

প্রসঙ্গত, বিদ্যুতের দাম অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে পাকিস্তানে টানা কয়েকদিন বিক্ষোভ হয়েছিল। বিভিন্ন সড়ক অবরোধ করে ও বিদ্যুৎ বিলের কাগজ পুড়িয়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন দেশটির নাগরিকরা। এমনকি ৪০ হাজার রুপি বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পেরে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলেও অভিযোগ উঠেছে। 

পাকিস্তানি নিউজ চ্যানেলের সঙ্গে কথা বলার সময় বিক্ষোভকারীরা জানান, বিদ্যুতের বিল তাদের বাড়ির ভাড়ার চেয়েও বেশি আসছে।

ভোক্তারা তাদের সাম্প্রতিক বেড়ে যাওয়া বিলের কপি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, যা আগের মাসের মূল্যের তুলনায় নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে বলে দেখা যায়।

কিউএনবি/অনিমা/১১ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit