মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

আখাউড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে যুবক নিহত

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৩ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেললাইন পার হতে গিয়ে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে  মনির মিয়া ( ৩২) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ়মনির মিয়া দরুইন গ্রামের বশির মিয়ার ছেলে। সে পেশায় একজন পাওয়ারট্রলি চালক বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়,  দরুইন এলাকার বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল সমাধির গেইট বরাবর রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার জন্য মনির ঢাকা-চট্রগ্রাম ডাবল রেললাইন পার হতে গিয়ে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই  নিহত হয়। আসাদুল ইসলাম নামে স্থানীয় এক যুবক জানায়,   ডাবল রেললাইন দিয়ে একই সময় দুটি ট্রেন দুই দিকে যাচ্ছিল। সে একটি রেললাইন দেখেশুনে পার হলেও অপর রেললাইনে উঠা মাত্র  ট্রেনের নিচে কাটা পড়ে।  তার হাত, পা, মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। 

আখাউড়া রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক ( ওসি) জসিম উদ্দিন খন্দকার বলেন  অসতর্ক ভাবে রেললাইন পার হতে গিয়েই ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু  হয়েছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit