মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সচেতনতা মূলক র‌্যালি ও সমাবেশ

মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৭ Time View
আশুলিয়া ঢাকা প্রতিনিধি : আতঙ্ক নয়,”সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায়” এই স্লোগানকে সামনে রেখে আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নেতৃবৃন্দ সচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরণসহ সমাবেশ করেছেন। সোমবার সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে একটি র‌্যালি বের করেন তারা। পরে র‌্যালিটি সরকার মার্কেট ও ছয়তলা এলাকা প্রদক্ষিণ করে জামগড়ার চিত্ত বিনোদন পার্ক ফ্যান্টাসি কিংডমের সামনে গিয়ে সমাবেত হয়।
এসময় সকলকে সচেতন হয়ে, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ার আহবান জানান তারা। তারা বলেন, বর্তমান সরকার ডেঙ্গু রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারের একার পক্ষে এটা রোধ করা সম্ভব নয়। এরজন্য আমাদেরকে প্রথমে নিজেকে সচেতন হয়ে অন্যকে সচেতন করতে হবে। এর নিয়ম নীতি মেনে চললেই অনেকটাই রোধ করা সম্ভব। এছাড়া তারা আরও বলেন, এবছরের ডেঙ্গু আরও শক্তিশালী। চিকিৎসকদের মতে, এ ডেঙ্গুতে তীব্র জ্বর, মাথাব্যথা, গায়ে র‌্যাশ ও বমির লক্ষণ দেখা যাচ্ছে না। এখন ডেঙ্গু হলে সামান্য জ্বরেই হার্ট, কিডনি ও ব্রেইন আক্রান্ত হচ্ছে। সাথে রোগী দ্রুত শকে যাওয়ার আশঙ্কাও বেড়েছে। বর্তমানে বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেকই ডেঙ্গুর ঝুঁকিতে আছেন। গ্রামের চেয়ে শহরে এর প্রকোপ সবচেয়ে বেশি। তাই আমাদের একযোগে কাজ করলে ডেঙ্গু রোধ করা সম্ভব হবে।
আশুলিয়া ফার্মেসী ডেভলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ জহিরুল ইসলাম খান লিটন ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান সিকদারের নেতৃত্বে সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলী খান পাপ্পু, সহ সভাপতি জিহাদুল ইসলাম, মোঃ শামীম আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক শুয়েবুর রহমান শুয়েব, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান হোসেন সুজন, দপ্তর সম্পাদক নিহার রায়, ইয়ারপুর ১নং জোনের সভাপতি মহিউদ্দিন রনি, ২নং জোনের সভাপতি শরিফুল ইসলাম (পাঠান শরিফ), ৩নং জোনের টিম লিডার সাইফুল ইসলাম রুমি ও ৪ নং জোনের সভাপতি খোরশেদ আলমসহ সদস্য বৃন্দ।

 

কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit