শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

মহারণ ভেসে গেলেও ফাইনালে যাচ্ছে না বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৬ Time View

স্পোর্টস ডেস্ক : দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়নের প্রভাব পড়েছে ক্রিকেটে। তাই ভারত-পাকিস্তানের লড়াই দেখতে হয় কোনো বৈশ্বিক ইভেন্টে। এশিয়া কাপ কিংবা আইসিসি ইভেন্ট ছাড়া তাদের দেখা মিলেই না। কিন্তু সেখানেও এবার বাধা হয়ে দাঁড়িয়েছে প্রকৃতি। গ্রুপ পর্বের পর এবার সুপার ফোরের লড়াইও বৃষ্টিতে ভেসে যেতে চলেছে।

রিজার্ভ ডে ও যদি শেষ পর্যন্ত ম্যাচে ফল না আসে, তবে কি বাংলাদেশের ভাগ্য খুলবে? সাকিব আল হাসানের দল কি ফাইনাল খেলতে পারবে? বৃষ্টিবিঘ্নিত এশিয়া কাপের এবার আসরে ফাইনালে যাচ্ছে কোন দল, সেটা বুঝতে হলে তাকাতে হবে সুপার ফোরের পয়েন্ট তালিকার দিকে।

বাংলাদেশ এরই মধ্যে সুপার ফোরে দুটি ম্যাচ খেলে ফেলেছে। দুই ম্যাচ থেকে কোনো পয়েন্ট পায়নি সাকিব আল হাসানের দল। পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরেছে তারা। ভারত-পাকিস্তান ম্যাচের আগে বাংলাদেশের ফাইনাল খেলার সুযোগ আসলে শুধু কাগজে–কলমেই টিকে ছিল। হিসাবটা ছিল এ রকম—পাকিস্তানের কাছে ভারতের বড় ব্যবধানে হারতে হবে, এরপর শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান ও ভারত জিতবে এবং বাংলাদেশ ভারতকে হারাবে!

আর ভারত-পাকিস্তান ম্যাচ যদি ফলের মুখ না দেখে? বাংলাদেশের ফাইনাল খেলার নিভে নিভে হয়ে জ্বলতে থাকা সম্ভাবনা আজই শেষ হয়ে যাবে। কীভাবে, সেটা একটু হিসাব করে দেখা যাক। ভারত-পাকিস্তান পয়েন্ট ভাগাভাগি করলে পাকিস্তানের পয়েন্ট হয়ে যাবে ৩ আর ভারতের ১। অন্যদিকে, শ্রীলঙ্কা তো বাংলাদেশকে হারিয়ে ২ পয়েন্ট আগেই পেয়েছে।

এরপর আগামীকাল ভারত-শ্রীলঙ্কা ম্যাচে ভারত জিতলে তাদের পয়েন্ট হবে ৩। আর শ্রীলঙ্কা জিতলে পয়েন্ট হবে ৪। ম্যাচটি বৃষ্টির কারণে না হলেও শ্রীলঙ্কার পয়েন্ট ৩ হয়ে যাবে। আর ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে পাকিস্তানের তো আগে থেকেই ৩ পয়েন্ট থাকবে। অন্যদিকে, বাংলাদেশ তাদের শেষ ম্যাচে ভারতকে হারালেও পয়েন্ট থাকবে ২। তাই ভারত পাকিস্তান ম্যাচ ভেসে গেলেও ফাইনালে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই বাংলাদেশের।

 

 

কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit