রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
পাখিদের ১৫ বছরের নিরাপদ এক ঠিকানা নাজিরপাড়া সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের

নারায়ণগঞ্জে ৬৯৫ কোটি টাকার বাজেট ঘোষণা মেয়র আইভির

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৮ Time View

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ২০২৩-২০২৪ অর্থ বছরের রাজস্ব ও উন্নয়নসহ ৬৯৫ কোটি ৭ লাখ ৫৮ হাজার ৯১৯ টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভী।

সোমবার দুপুরে নগর ভবন অডিটোরিয়ামে এই বাজেট ঘোষণা করেন তিনি। এসময় নগরীর বিশিষ্ট জন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

বাজেট ঘোষণা শেষে নাগরিক ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মেয়র আইভী।

তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ৬৯৫ কোটি ৭ লাখ ৫৮ হাজার ৯১৯ টাকার আয় এবং ৬৭২ কোটি ১৪ লাখ ৩৩ হাজার ৯১৪ টাকার ব্যয় ধরা হয়েছে। উদ্বৃত্ত থাকবে ২২ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৫ টাকা।

মেয়র আইভী জানান, বিশেষ বরাদ্দ রাখা হয়েছে রাস্তা, ড্রেন ব্রীজ, কালভর্ট নির্মাণ, বৃক্ষ রোপণ, দারিদ্র বিমোচন, দুর্যোগ ব্যবস্থাপনা, জরুরি ত্রাণ, তথ্য-প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীারণ, মশক নিধন,বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকিকরণ, খেলাধূলার মানোন্নয়নে মাঠ নির্মাণ, স্ট্রীট লাইট স্থাপন ও সুপেয় পানি সরবরাহে।

কিউএনবি/অনিমা/১১ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit