বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
ভয়াবহ হাম প্রাদুর্ভাবের মুখে বাংলাদেশ, বাড়ছে শিশু মৃত্যুর ঝুঁকি: রয়টার্সের প্রতিবেদন কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার পাট রফতানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা ডিজিটাল ফিতনার বিস্তার ও ইসলামের প্রতিকার আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি কেরানীগঞ্জে কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা!

দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৮ Time View

স্পোর্টস ডেস্ক : নিউ জিল্যান্ডের কাছে কার্ডিফে পর্যদুস্ত হওয়ার পর দ্বিতীয় ওয়ানডেতেই ঘুরে দাঁড়াল ইংল্যান্ড। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৭৯ রানে জিতে চার ম্যাচের সিরিজে সমতা ফেরাল তারা। লিয়াম লিভিংস্টোনের দারুণ ইনিংসের পর বোলারদের নৈপুণ্যেই জয় পেয়ে যায় ইংলিশরা।

আগে ব্যাটিংয়ে নেমে ৩৪ ওভারের ম্যাচে ৭ উইকেটে ২২৬ রান করে ইংল্যান্ড। জবাবে ২৬.৫ ওভারে ১৪৭ রানে অল আউট নিউ জিল্যান্ড।

৫৫ রানে ৫ উইকেট হারায় ইংল্যান্ড। ট্রেন্ট বোল্ট একাই নেন তিন উইকেট। কিন্তু লিভিংস্টোনের ৭৮ বলে অপরাজিত ৯৫ রানে স্কোরবোর্ডে স্বস্তি ফেরে। এ ছাড়া স্যাম কারানের ৪২, মঈন আলীর ৩৩ ও জস বাটলারের ৩০ রান অবদান রাখে। বোল্ট নেন ৩ উইকেট, সাউদি পান দুটি।

লক্ষ্যে নেমে দ্বিতীয় বলেই ফিন অ্যালেন বিদায় নেন। ডেভন কনওয়ে ও উইল ইয়াংয়ের ৪৯ রানের জুটি ওই ধাক্কা সামলে নেয়। এর পর কেবল ড্যারিল মিচেল ও টম ল্যাথামের ৫৬ রানের জুটি ছিল বলার মতো।

৩৯ বল ও ৩৬ রানের ব্যবধানে শেষ ৭ উইকেট হারায় নিউ জিল্যান্ড। মিচেল সর্বোচ্চ ৫৭ রান করেন। ইয়াং করেন ৩৩ রান।

ডেভিড উইলি ও রিস টপলি ইংল্যান্ডের পক্ষে সর্বাধিক ৩টি করে উইকেট নেন।

 

কিউএনবি/অনিমা/১১ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit