মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

টাকা না পেয়ে শ্বশুরের পুরুষাঙ্গ কেটে নিলেন পুত্রবধূ!

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিদেশে যেতে শ্বশুরের কাছে দুই লাখ রুপি টাকা চেয়েছিলেন পুত্রবধূ। কিন্তু টাকা দিতে রাজি হননি শ্বশুর। শেষ পর্যন্ত ভারী বস্তু দিয়ে আঘাত করে তাকে খুন করা হলো। অভিযোগ উঠেছে, খুনের পর শ্বশুরের পুরুষাঙ্গও কেটে নিয়েছেন পুত্রবধূ। ঘটনাটি ভারতের গুজরাতের খেদা জেলার।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পুলিশের জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করেছেন। আরও জানিয়েছেন, ৭৫ বছরের বৃদ্ধ শ্বশুরের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে উঠেছিল তার। পরিবর্তে শ্বশুর তাকে টাকা দিতেন।

ওই তরুণী জানিয়েছেন, ফেসবুকে এক যুবকের সঙ্গে পরিচয় হয়েছিল তার। তিনিই তাকে বিদেশে যাওয়ার কথা বলেছিলেন। টাকা না পেয়ে শ্বশুরকে খুনের পরিকল্পনা করেন পুত্রবধূ। প্রথমে ভারী বস্তু দিয়ে বৃদ্ধের মাথায় আঘাত করা হয়। তারপর কেটে নেওয়া হয় পুরুষাঙ্গ।

পুলিশ জানিয়েছে, ওই বৃদ্ধ তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। তাকে খুঁজে না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেন বৃদ্ধের পুত্র। এমনকি রাজস্থানে আত্মীয়-স্বজনদের বাড়িতেও খোঁজ নেওয়া হয়েছিল। পরে গুজরাতের বাড়িতেই একটি ঘর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি সুকৌশলে সেই ঘরে লুকিয়ে রাখা হয়েছিল।

ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ জানিয়েছেন, নিহতের নাম জগদীশ শর্মা। তার মরদেহ পচাগলা অবস্থায় গত ৫ সেপ্টেম্বর উদ্ধার করা হয়। ফরেনসিক এবং ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, ভারী বস্তুর আঘাতে বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে তার দেহের অন্যান্য অংশেও আঘাতের চিহ্ন ছিল।

সূত্র: ইন্ডিয়া টুডে, আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/১০ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit