বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

এশিয়া কাপে দলে থেকেও সুযোগ পাননি বিজয়, ফেসবুকে যা লিখলেন

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৪ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের দল ঘোষণার আগে থেকেই আলোচনা-সমালোচনা হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের অন্তর্ভুক্তি নিয়ে; কিন্তু সাবেক এই অধিনায়কের সুযোগ হয়নি এশিয়া কাপে।

এশিয়া কাপ খেলতে যাওয়ার ঠিক আগের দিনে জ্বরে আক্রান্ত হন ওপেনার লিটন কুমার দাস। অসুস্থতার কারণে তার এশিয়া কাপের স্বপ্ন শেষ। লিটন দাস এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ায় অনাকাঙ্ক্ষিতভাবেই সুযোগ এসেছে জাতীয় দলে অনিয়মিত হয়ে যাওয়া ওপেনার এনামুল হক বিজয়ের কাছে। 

বিজয়কে বাংলাদেশ থেকে উড়িয়ে শ্রীলংকায় নেয় টিম ম্যানেজমেন্ট কিন্তু দলের সঙ্গে থেকে একটি ম্যাচেও একাদশে সুযোগ হয়নি তার। শনিবার শ্রীলংকার বিপক্ষে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরে যাওয়ায় এশিয়া কাপের ফাইনালে খেলার আশা শেষ হয়ে যায় বাংলাদেশের। 

রোববার সন্ধ্যায় নিজের অফিসিয়াল ফেসবুকে একটি পোস্ট দেন এনামুল হক বিজয়। তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

আশা করছি এই কথাগুলো আপনারা সুন্দরভাবে নিবেন, আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি ক্রিকেট আমাদের একটা আবেগের জায়গা। পুরো জাতি আমরা একসাথে একত্র হয়ে এটার জয় উদযাপন করি, হারলেও একইভাবে আমরা এটা কষ্ট ফিল করি। 

কিন্তু আমরা যখন কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে লিখব অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত আমরা আলোচনা করছি সাথে সমালোচনাও করছি,  কিন্তু এই আলোচনা সমালোচনা কোন মানুষকে আঘাত করছে কিনা? সে মানুষটির পরিবার পরিজন বন্ধু-বান্ধব এমনকি নিজেও সেটার সাফার হচ্ছেন কিনা? 

তার মানসিক অবস্থা কি দাঁড়াচ্ছে তা আমি কাউকে খুশি করতে যেয়ে আরেকজনকে কষ্ট দিয়ে কোন কথা বলছি সেটা আসলেও ঠিক হচ্ছে কিনা? আমাদের অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখা উচিত। আমি জানি আপনি সম্মানী মানুষ হয়ে আরেকজনকে অসম্মান করবেন না, অসম্মান করলে বিনিময়ে অবশ্যই সম্মান পাওয়া যায় না। যেটা কখনই ভালো হয়ে আসে না। 

ক্রিকেট শুধু আমাদের একটা আনন্দের জায়গা আসলে তা নয়, ক্রিকেটারদের কাছে ক্রিকেট শুধু আনন্দের জায়গা নয় সেটা তার রুটি রুজি। তাই সেখানে সর্বত্র দেওয়ার চেষ্টা করে ক্রিকেটাররা। অবশ্যই আপনারা আলোচনা করবেন সাথে সমালোচনাও। 

আমরা ক্রিকেট খেলি হয়তো অনেকে বিজনেস করে, চাকরি করে, কেউ গান গেয়ে, কেউ নাটক করে, বিভিন্নভাবে নিজের জায়গা থেকে আমরা চেষ্টা করি আমাদের বেস্টটা দেওয়ার। কখনো সফল হয় আবার কখনো হয় না। এর মানে এই না যে আমি আমার চেষ্টা বন্ধ করব। আমরা ক্রিকেটার হিসেবে চেষ্টা করতে পারি।

অনেক সময় সফল হচ্ছি অনেক সময় ব্যর্থ কিন্তু আপনাদের সহযোগিতার মাধ্যমে আপনাদের ভালো সাপোর্টের মাধ্যমে যে কোন প্লেয়ার যে কোনোভাবে অনেক মেন্টালি স্ট্রং হতে পারে আবার আপনাদের বাজে শব্দচয়নের জন্য ডাউন হয়ে যেতে পারে। অন্তত আমি আমার চারপাশে বা আমার আশপাশে এরকম মানুষদের চায় না, যে মানুষগুলো আমার কলিগ, আমার সাথে যারা খেলছেন, আমার সাথে যারা আছেন তাদের নামে তাদের যে কোন ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট ফেলুক এবং আমি যাদের সাথে চলছি তাদের কোন নেগেটিভ জিনিস আমার কাছে আসুক এবং আমরা এখন যখন টিম হিসেবে খেলি তখন আমরা ফ্যামিলিও।

আমাদের সবার জীবনেই ভালো এবং খারাপের মিশ্রণ থাকে যেটা আমরা সব সময় দেখি। ডিপ্রেশন সবার মধ্যেই বিরাজমান- কেউ আমায় বলতে পারব না আমি খুবই শান্তিতে আছি, ভালো আছি, দারুণ আছি। তো আমরা আমাদের ডিপ্রেশনটাকে অন্য মানুষের দিকে ছুড়ে না দেই। আমরা আমাদের জায়গা থেকে আমাদের বেস্ট হওয়ার চেষ্টা করি। তাহলে অটোমেটিকালি আমরা জাতি হিসেবে অনেকদূর আগাতে পারব বলে আমার মনে হয়। 

আমি আমার ফ্রেন্ড আমি আমার ফ্যামিলি আমি আমার পরিবারকে যথেষ্টভাবে সাপোর্ট করি এবং করতে চাই। ফেসবুকের মাধ্যমে আমি শুধু এতটুকু বলতে পারি এতটুকু জানাতে পারি আপনারা যখনই কোন কিছু লিখবেন, যখনই কোন কিছু বলবেন, আপনাদের শতভাগ স্বাধীনতা আছে। কিন্তু এতটুকু দেখা উচিত আপনি যাদের উদ্দেশ্যে বলছেন তার পরিবারও এটা দেখছে, সেও দেখবে, তার বন্ধু মহল দেখবে, সবাই দেখবে। এতে আপনি তাকে সম্মান করছেন নাকি অসম্মান করছেন নাকি আলোচনা নাকি সমালোচনা আপনিও এটা অবশ্যই মাথায় রেখে আপনার কথাগুলো পেশ করবেন৷ আমাদের ছেলে, আমাদের দেশের মানুষ,  আমরা সবাই এক।

আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারবেন। আমি আসলে কি জন্য কেনইবা বলছি আজকে আমি জানি। হয়তো আমার নামে অনেক বাহবা শুনছি সেই মানুষের মুখ থেকে যখন আমি কিছুদিন পর খারাপ কিছু শুনব আমি আসলে এটা নিতে পারব কিনা? এখন আমি যখন আমার জায়গার অবস্থা আমার অবস্থানটা জাস্ট চিন্তা করছি, যে অবস্থানটা তো আমারও আসতে পারে, তখন আমি আসলে চিন্তাই করতে পারি যে, কথাগুলো অবশ্যই আমাকে বলা উচিত। আমি যদি এখন এটাকে সাপোর্ট করি অবশ্যই এর ফল আমাকে নিজেকে পেতে হবে।

আমি চাইনা আমার ফেসবুকে যারা আছেন তারা এ ধরনের কোন কমেন্টস করেন। ভালো কিছু না বলা যাক বাট চুপ থাকাটাই অনেক সময় সবার জন্য মঙ্গল। আমি আমার চারপাশের মানুষজনগুলো কিভাবে দেখতে চাই, এভাবেই ভাবতে চাই, বাকিটা অবশ্যই আপনার ব্যক্তিগত বিষয়। আপনারা আপনাদের মতো করে চিন্তা করুন যে আমার কথাগুলো যদি মনে হয় সঠিক আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন৷ যদি মনে হয় আমি ঠিক বলছি না, আপনাদের সিদ্ধান্ত অবশ্য আপনার অটুট থাকুন।

কিন্তু আপনি আমার বন্ধু হোন তাহলে আমি এরকম নেগেটিভ মেন্টালিটির মানুষদের জায়গা দিতে চাই না, যারা অন্যদেরকে অসম্মান করে কথা বলে, আজেবাজে কথা বলে। আমি যাদের সাথে আছি যাদের সাথে চলছি যাদের সাথে থাকব তারা যেন পজিটিভ মেন্টালিটির হয়। আমি আমার পাশে এরকম মানুষকে রাখতে চাই না, যে আমার বন্ধু যার সাথে আমি খেলছি যার সাথে আমি খেলব, তাদের নামে কোনো নেগেটিভ বিষয়ে আমার কাছে আসুক।

আমি তাদের সাথে ফ্যামিলি হয়ে খেলছি, ফ্যামিলি হয়ে খেলতে চাই আর ফ্যামিলির কোনো কিছু ফ্যামিলির মাধ্যমেই ফ্যামিলির সবার সাথে ডিসকাস করে ঠিক করতে হয়। অন্যকে অসম্মান করে আপনি সম্মানিত হতে পারবেন না। আমার মনে হয় যদি আপনি সম্মান না দিতে চান চুপ থাকাটাই ভালো কিন্তু অসম্মান করাটা অবশ্যই কাম্য না।

আমরা যাদের অসম্মান করছি ঘুরেফিরে এটা আমাদের উপরেও পড়তে পারে, হয়তো আমরা এমন কোন সেক্টরে আছি, যেখানে আমরা অসম্মানিত হতে পারি। যে কোনো সময় কর্ম নাকি ফেরত আসে, এটাও কিন্তু সত্য। তা আমরাও যে কথাগুলো বলছি, যা করছি, আজকে আপনার কাছে মনে হচ্ছে আপনি যাকে হাসির পাত্র বানালেন কিছুদিন পরে যে আপনি কোন জায়গাতে আপনি হাসির পাত্র হবেন না বা আপনার সম্মানহানি হবে না- সেটার গ্যারান্টি তো আপনিও দিতে পারবেন না। 

তাই আমি চাই আপনার মাধ্যমে কেউ হাসির পাত্র না হোক, আপনার মাধ্যমে কেউ অপমানিত না হোক, আপনার মাধ্যমে কেউ যেন মানসিকভাবে কষ্টে না থাকুক, তার পরিবার এবং তার ফ্রেন্ড সবাই যেন তাকে সেফ মনে করে। এটা আমাদের নিজেদেরই দায়িত্ব। আমরা যেন এটা ফিল করাতে পারি আমরা জাতি হিসেবে আসলে এক। 

কাউকেই আলাদা করা সম্ভব না, আমরা সবাই এক। আমার এই কথার মাধ্যমে কাউকে যদি কষ্ট দিয়ে থাকি আমি অবশ্যই দুঃখ প্রকাশ করছি এবং মাফ চাচ্ছি। আমি আশা করি আমার মনের কথাটা আপনাদের বুঝাতে পেরেছি। আল্লাহ আপনাদের সবার ভালো করুক।

 

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit