শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ হাসানের আঘাতে শুরুতেই ‘চাপে’ অস্ট্রেলিয়া দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? টটেনহামকে বিদায় রোমেরোর, গন্তব্য কি আতলেতিকো? ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া দাবানালে ঘরছাড়া হাজারো মানুষ ৭৫০ এরও বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ইন্দোনেশিয়া হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রীকে পূর্ণ সমর্থনের আশ্বাস সৌদি যুবরাজের

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ ও সৌদি আরব সম্ভাব্য সব ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে একযোগে কাজ করবে বলে জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন বৈশ্বিকভাবে প্রভাবশালী এই নেতা।

রোববার (১০ সেপ্টেম্বর) জি২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই নেতার এক বৈঠকে এ আশ্বাস দেন সৌদি যুবরাজ।

3     

জি২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক করেছেন। যুবরাজ সালমান সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের উল্লেখযোগ্য আর্থ-সামাজিক উন্নয়ন অর্জনে ‘অনুপ্রেরণামূলক নেতৃত্বের জন্য’ শেখ হাসিনার প্রশংসা করেন।

বাংলাদেশের পতেঙ্গা টার্মিনাল, পায়রা বন্দর, আকুয়া নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পে সৌদি বিনিয়োগকারীদের চলমান বিনিয়োগে সন্তোষ প্রকাশ করেন সালমান। তিনি বলেন, প্রায় ২.৮ মিলিয়ন বাংলাদেশি তাদের কঠোর পরিশ্রম ও যথাযথ পরিশ্রমের মাধ্যমে সৌদির অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।

4 

এছাড়া ২০৩০ বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদি আরবকে সমর্থন করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে বেশ কিছু সামাজিক সংস্কার এবং সাম্প্রতিক সময়ে অসংখ্য কূটনৈতিক সাফল্য অর্জনের জন্য যুবরাজকে অভিনন্দন জানান। যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান। সালমান তার আমন্ত্রণ গ্রহণ করেন এবং বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন।

কিউএনবি/অনিমা/১০ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit