শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

‘সময় পেলে একবার আসুন, অনেক কথা হবে’

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কলকাতায় ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জি-২০ সম্মেলনে শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুখ্যমন্ত্রী মমতার মধ্যে এক সাক্ষাত অনুষ্ঠিত হয়। সেখানেই তিনি এ আমন্ত্রণ জানান।  

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় নয়াদিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নৈশভোজে যোদ দেন। এই নৈশভোজের আমন্ত্রণ করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 

এই নৈশভোজে যাওয়ার জন্য সংসদ ভবন থেকে বাসে করে প্রগতি ময়দানে নিয়ে যাওয়া হয়েছিল সবাইকে। ওই বাসে মমতা বন্দ্যোপাধ্যায়, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুরসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন। 

অন্যদিকে ভারত মণ্ডপের নৈশভোজে পৌঁছতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একে অপরকে দেখে হাসিমুখে সৌজন্য বিনিময় হয়। 

আর তখনই শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সময় পেলে একবার কলকাতায় আসুন। অনেক কথা হবে।’ জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও শেখ হাসিনা বলেন, ‘আপনিও একবার ঢাকায় আসুন। খুব ভালো লাগবে।’

 

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit