রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

ছাদে কবুতর দেখাশোনা করতে গিয়ে নিচে পড়ে একজনের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগে একটি বাড়ির ছাদে কবুতর দেখাশোনা করার সময় নিচে পড়ে জিল্লুর রহমান জীবন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বামীবাগ ৩৭/বি নম্বর ৩ তলা বাড়িতে এই ঘটনা ঘটে।

তাকে হাসপাতালে নিয়ে আসা ছোট ভাই মো. রতন ও স্বজনরা জানান, তারা নিজেদের ওই বাড়িতেই থাকেন। পুরান ঢাকার আলুবাজারে জীবনের নিজের স্যানিটারির দোকান আছে। এছাড়া বাড়ির ছাদে বহুদিন ধরে কবুতর পালন করেন তিনি। তবে ছাদে কোনো রেলিং নেই। সন্ধ্যায় কবুতর দেখাশোনার জন্য ছাদে যান। এর কিছুক্ষণ পর সেখান থেকে পা পিছলে নিচে পড়েন। দেখতে পেয়ে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা আরো জানান, ২০ দিন আগে ছেলে সন্তানের বাবা হয়েছেন জীবন। তবে তার স্ত্রী-সন্তান নারায়ণগঞ্জে বাবার বাড়িতে আছেন। পুরান ঢাকার আলুবাজারে জীবনের নিজের স্যানিটারির দোকান আছে। সেই দোকানেই সময় দিতেন বেশি। তবে আজ শরীর একটু খারাপ লাগায় বাসায়ই ছিলেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কিউএনবি/অনিমা/১০ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit