বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

‘মাত্র ৩০ দিন সময় আছে ইউক্রেনের হাতে’

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সেনাদের দখলকৃত অঞ্চলগুলো থেকে হটিয়ে দিতে গত জুনে পালটা আক্রমণ শুরু করেন ইউক্রেনের সেনারা। প্রায় তিন মাস ধরে এই অভিযান চললেও এখনো আশানুরূপ ফল পায়নি কিয়েভ।

আর এর মধ্যে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলে জানিয়েছেন, রুশ সেনাদের হটিয়ে নিজেদের অঞ্চল পুনর্দখলের জন্য ইউক্রেনের হাতে আর মাত্র ৩০ দিনের মতো সময় আছে। 

এর পর তারা আর পালটা আক্রমণ চালাতে পারবে না। কারণ তখন আবহাওয়া পরিবর্তন হয়ে যাবে। আর আবহাওয়া পরিবর্তন হয়ে যাওয়ার কারণে যুদ্ধযান, ভারি ট্যাংকসহ অন্যান্য অস্ত্র পরিবহণ করা অসম্ভব হয়ে পড়বে।

ব্রিটিশ সংবাদ বিবিসির সঙ্গে রোববার এক সাক্ষাৎকারে মার্কিন এ শীর্ষ জেনারেল স্বীকার করেছেন, পালটা আক্রমণ নিয়ে তারা যে প্রত্যাশা করেছিলেন, সে অনুযায়ী কিছু হয়নি। 

তবে তিনি বলেছেন, এখনো শক্তিশালী লড়াই চলছে। ধীরগতিতে ইউক্রেনীয়রা এখনো লড়াই চালিয়ে যাচ্ছে।

তবে পরিকল্পনা অনুযায়ী সব কিছু না হলেও, পালটা আক্রমণ ব্যর্থ হয়ে গেছে, এখনই এমনটি বলতে চান না এ জেনারেল। 

তিনি বলেন, ‘রাশিয়ানদের দিকে খুবই ধীরগতিতে এগিয়ে চলছেন ইউক্রেনীয় সেনারা।’

তিনি আরও বলেন, আবহাওয়া খারাপ হওয়ার আগে ‘এখনো ভালো সময় আছে— সম্ভবত ৩০ থেকে ৪৫ দিন। তাই বলা যায়, ইউক্রেনের অভিযান এখনো শেষ হয়ে যায়নি।’

তিনি আরও বলেন, যুদ্ধ এখনো শেষ হয়নি। তারা যা অর্জন করতে চাইছে সেটির জন্য লড়াই এখনো শেষ করেনি। 

সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/১০ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit