মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

আখাউড়ায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৯ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কর্মমঠ রাজমঙ্গলপুর ভূইয়ান ব্রাদার্স ক্লাবের উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রাজমঙ্গলপুর মিনি ফুটবল খেলার মাঠে আয়োজিত ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন, সমাজসেবক মোঃ হিরন ভুইয়া। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে খেলার আনুষ্ঠানিকতা শুরু করা হয়। সাংবাদিক মোঃ মোশারফ হোসেন কবির ও পল্লি চিকিৎসক মোঃ হুমায়ুন কবিরে সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ রেজাউল ইসলাম ভূইয়া, খেলায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ রফিকুল ইসলাম সবুজ, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ হারুন মিয়া, এলাকার বিশিষ্ট মুরব্বি, মোঃ জিলন ভুইয়া, সমাজসেবক মোঃ মজিবুর রহমান ভুঁইয়া। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ স্বপন ভুইয়া, ফরহাদ হোসেন, আবু হানিফ ভুইয়া, আবদুল্লাহ খন্দকার সহ আরো অনেকে। 

ভূঁইয়ান ব্রাদার্স ক্লাবের আয়োজনে গ্রামের যুবকদের সহযোগিতায় আয়োজিত নক আউট সিস্টেম মিনি ফুটবল টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। টানটান উত্তেজনা ও তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ফাইনাল খেলায় অংশগ্রহণ করে, দক্ষিণ টনকি পুবের মড়া রয়েল স্টার ফুটবল একাদশ বনাম কর্মমঠ ফুটবলে একাদশ। এতে দক্ষিণ টনকি পুবের মুড়া রয়েল স্টার ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে জয়লাভ করে কর্মমঠ ফুটবল একাদশ। এ সময় অতিথীরা বলেন, খেলাধুলা শরীর ও মনকে ভালো রাখে, এর দ্বারা যুব সমাজকে মাদকসহ যেকোনো নেশার জগত থেকে দূরে রাখে তাই সবারই উচিত লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা করা।খেলা শেষে মোঃ ফরহাদ ভুইয়ার সৌজন্যে ম্যান অব দ্যা ম্যাচ, মোঃ আরিফ আহমেদের সৌজন্যে রানার্সআপ ট্রফি ও ভূঁইয়ান ব্রাদার্স ক্লাবের সৌজন্যে চ্যাম্পিয়ন ট্রফি ও একটি খাসি তুলে দেন উপস্থিত অতিথিরা।

কিউএনবি/অনিমা/০৯.০৯.২০২৩/সকাল ১১.৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit