মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম
আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় দুদকের নজর ‘নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে’ সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার “বেকারত্বকে জয় করার স্বপ্ন” পাহাড়ে তরুণদের দক্ষ করে তুলছে সেনাবাহিনী

এলজিইডি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান প্রকৌশলীরা হলেন দক্ষ প্রযুক্তিবিদ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : উন্নতশীল বাংলাদেশে প্রকৌশলীরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হন। কিন্তু সততা ও দায়িত্বশীল কাজের মাধ্যমে আমাদের দেশের প্রকৌশলীরা অবকাঠামোগত দিক থেকে বাংলাদেশকে বিশ্বের বুকে তুলে ধরেছেন। দিন দিন বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হচ্ছে। এর পেছনে প্রকৌশলীদের অবদান অনস্বীকার্য। প্রকৌশলীরা হলেন দক্ষ প্রযুক্তিবিদ।এলজিইডি সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. ইনামুল কবিরের বদলীজনিতি বিদায়ী সংবর্ধনা ও যোগদানকৃত নির্বাহী প্রকৌশলী মো. কে. এম ফারুক হোসেনের বরণ অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) রাতে এ বিদায়ী সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এলজিইডি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি বাবু রাখাল দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলজিইডি সিলেট অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুর রহিম, নির্বাহী প্রকৌশলী মো. ফারুক আহমদ ও নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম।

সাধারণ সম্পাদক শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে উপদেষ্টাদের মধ্যে বক্তব্য রাখেন শিবাব্রত ভৌমিক, গোলাম কিবরিয়া, তৈয়বুর রহমান, শামসুর রহমান। সহসভাপতি ফারুক আহমদ, এম.এ.জি বাবর, আবুল কালাম, নাসির উদ্দিন, মামুন বক্স। যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমদ, লুৎফর রহমান, মিজান আহমদ, সুমন আহমদ, খায়রুল হাসান। সাংগঠণিক সস্পাদক এনায়েত আহমদ মনি, অর্থ সম্পাদক রিপন আহমদ, দপ্তর সম্পাদক শাকিল, সদস্য নূর আহমদ ও নজরুল ইসলাম।

উপজেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জুনেদ আহমদ, রেজওয়ান আহমদ, আব্দুস সালাম, বাবুল হোসেন, চঞ্চল পাল, মশাহিদ আলী, আমির উদ্দিন, জয়নাল উদ্দিন, জুয়েল আহমদ, কালা মিয়া, শাহজাহান আহমদ, সামাদ আহমদ ও মাহফুজুর রহমান জাহাঙ্গীর প্রমূখ।যোগদানকৃত নির্বাহী প্রকৌশলী মো. কে. এম ফারুক হোসেন তার বক্তব্যে বলেন তার নতুন কর্মস্থল ৩৬০ আউলিয়ার স্মৃতিধন্য এই ভ’মির রাস্তাঘাটের উন্নয়নে তার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

কিউএনবি/অনিমা/০৮.০৯.২০২৩/রাত ১০.৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit