মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

২০ বছর পরে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৫ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : নওগাঁ জেলার আত্রাই থানার রতন মিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী আব্দুল হামিদকে দীর্ঘ ২০বছর পর সাভার থেকে আটক করেছে র‍্যাব-৪।শুক্রবার বিকেল তিনটায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়ার নবীনগর র‍্যাব-৪ সিপিসি-২ ক্যাম্পে এর কম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান। এর আগে র‍্যাব-৪ এর একটি বিশেষ দল ০৭ সেপ্টেম্বর  সাভার গেন্ডা এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক থাকা হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী নওগাঁ জেলার, আব্দুল হামিদকে (৪৫), গ্রেফতার করে।

সিপিসি-২ ক্যাম্পে এর কম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে, আসামি মোঃ আব্দুল হামিদ গত ১৬/০৫/২০০৪ ইং তারিখ নওগাঁ জেলার আত্রাই সাহেবগঞ্জ এলাকার তার সহকর্মী রতন মিয়াকে কলহের জেরে লাঠিসোটা দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে এবং আসামি সহ তার সহযোগীরা আত্মগোপনে চলে যায়। এঘটনায় আত্রাই থানা পুলিশ  আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন যাবত গ্রেফতারকৃত আসামীর অনুপস্থিতিতে নওগাঁ জেলার অতিরিক্ত দায়রা জজ আদালত আসামির বিরুদ্ধে  গত ১৯/০৫/২০১০ তারিখে আব্দুল হামিদের বিরুদ্ধে  মৃত্যুদন্ডে দন্ডিত করে রায় ঘোষণা করে।

এই কর্মকর্তা আরো জানান যে, জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, হত্যা মামলা দায়েরের পর হতে সে পালিয়ে প্রথমে রাজশাহী, রংপুর, দিনাজপুর, ঢাকা, নরসিংদী, চট্রগ্রাম ও পার্বত্য চট্রগ্রাম জেলায় ও সর্বশেষ ঢাকা জেলার সাভার এলাকায় আত্মগোপন করে নাম, পিতার নাম ও ঠিকানা পরিবর্তন করে বসবাস করে আসছিলো। এমনকি পরিচয় গোপন করে নরসিংদী জেলায় একটি বিবাহ করেন। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ঠ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

কিউএনবি/অনিমা/০৮.০৯.২০২৩/ সন্ধ্যা ৭.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit