রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন সংবাদ পাঠিকা রোমানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : সংবাদ পাঠে বিশেষ আবদানের জন্য মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৩ পেলেন একুশে টেলিভিশনের সংবাদ পাঠিকা রোমানা আক্তার রুনা।

‘মানবতার কল্যাণে মাদার তেরেসা’ শীর্ষক শ্লোগানে “মাদার তেরেসা রিচার্স ওয়েলফেয়ার কাউন্সিল” নামের প্রতিষ্ঠান বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তন প্রাঙ্গনে অনুষ্ঠানটির আয়োজন করে।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, বিএসএমএমইউ উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছায়েফ উদ্দিন আহমেদ, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল আজিজ ভূঁইয়া, প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম- এর সভাপতি মোহাম্মদ আবুল কাসেম, বাংলাদেশ আওয়ামী লীগ-এর ত্রাণ ও সমাজ কল্যাণ কেন্দ্রীয় উপ- কমিটির সদস্য মো. আল মামুন সরকার, মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. জাকির হোসেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল এ্যাড. মো. আব্দুল হাসেম, আন্তর্জাতিক মানবাধিকার ব্যক্তিত্ব ও রাষ্ট্রচিন্তক লায়ন ডা. মো. হারুন অর রশিদ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ঢাকা ডিবিশন-১ এর নির্বাহী প্রকৌশলী জোয়ারবাদ তাবেদুন নবী এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সৈয়দা কামরুন নাহার শাহনুর।  

অনুষ্ঠানের উদ্বোধন করেন ইসলামি গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান লায়ন এম. এ আউয়াল।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গণমাধ্যম ব্যক্তিত্ব আলহাজ্ব ব্যারিস্টার জাকির আহমেদ।

স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন অগ্রগামী মিডিয়া ভিশনের নির্বাহী পরিচালক এম. গোলাম ফারুক মজনু এবং মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল’র মহাসচিব এম এইচ আরমান চৌধুরী। মূল প্রসঙ্গ উপস্থাপন করেন দার্শনিক ও গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনিসুজ্জামান।

“মাদার তেরেসা রিচার্স ওয়েলফেয়ার কাউন্সিল” ২০১৬ সাল থেকে বাংলাদেশ ও কলকাতায় বিভিন্ন মাধ্যমে অবদান রাখার জন্য গুণিজনদের সম্মাননা প্রদান করে আসছে।

উল্লেখ্য, এর আগেও সংবাদ পাঠে বিশেষ অবদানের জন্য রোমানা আক্তার রুনা এস আর মাল্টিমিডিয়া ও বাংলাদেশ ভূঁইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা পান।

কিউএনবি/অনিমা/ ০৮.০৯.২০২৩/বিকাল ৩.৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit