বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

‘জাওয়ান’ দেখতে পুরো হল ভাড়া করলেন বাংলাদেশি ভক্তরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৮ Time View

বিনোদন ডেস্ক : বিশ্বব্যাপী চলছে ‘জাওয়ান’ ঝড়। রাত পোহালেই মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত এ সিনেমাটি। সেই স্রোতে গা ভাসিয়েছেন বাংলাদেশের শাহরুখভক্তরাও।

‘জাওয়ান’ দেখতে ব্লকবাস্টার সিনেমাসের পুরো হল ভাড়া করেছেন একদল ভক্ত। খবরটি নিশ্চিত করেছেন যমুনা ব্লকবাস্টারের ব্র্যান্ডিং অ্যান্ড সেলস বিভাগের সিনিয়র ম্যানেজার এ এইচ রাজু।

তিনি বলেন, ‘প্রতিদিন আমরা ‘জাওয়ান’ সিনেমার ১৫টি শো চালাব। তার মধ্য থেকে একটি শো বুকিং করেছে ‘ট্রু এসআরকিয়ান্স বিডি’ নামের একটি গ্রুপ। তারা নিজ উদ্যোগে ২৮০ সিটের হলটি ভাড়া করেছে।’

জানা গেছে, ‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ নামের একটি গ্রুপ থেকেও ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার আয়োজন করছে।

বাংলাদেশে শাহরুখ ভক্তদের এমন উন্মাদনার খবর পৌঁছেছে খোদ শাহরুখ খানের কাছেও। তাই টুইট করে বলেছেন, ‘বাংলাদেশের সিনেমাপ্রেমীদের ধন্যবাদ। আমি নিশ্চিত, তোমরা ছবিটা পছন্দ করবে।’

অ্যাটলি কুমার পরিচালিত ‘জাওয়ান’ সিনেমাটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে আগামীকাল ৭ সেপ্টেম্বর। এতে প্রথমবারের মতো নয়নতারার বিপরীতে দেখা যাবে শাহরুখ খানকে। নয়নতারা ছাড়াও এ সিনেমায় আরও দেখা যাবে সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়ামণি, সঞ্জীতা, ঋদ্ধি ডোগরা, বোমান ইরানির মতো তারকাদের। এ ছাড়া বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন। ছবিটি প্রযোজনা করেছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।

কিউএনবি/অনিমা/০৭ সেপ্টেম্বর ২০২৩/দুপুর ১২:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit