মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

 নোয়াখালীতে বাস চাপায় রিকশাভ্যানের চালক নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৯ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির বাস চাপায় এক রিকশাভ্যানের চালক নিহত হয়েছে। নিহত কালা মিয়া (৫০) উপজেলার একলাশপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পূর্ব একলাশপুর গ্রামের বেচু  মিয়ার ছেলে। মঙ্গলবার ( ৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের শেয়ার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কালা মিয়া রিকশাভ্যানে করে স্থানীয় বাজার গুলোতে পেঁয়াজ,রসুন বিক্রি করে জীবিকা নির্বাহ করত। মঙ্গলবার বিকেলের দিকে সে উপজেলার চৌমুহনী বাজার থেকে রিকশাভ্যানে করে পেঁয়াজ, রসুন নিয়ে নোয়াখালীর জেলা শহর মাইজদীর দিকে যাচ্ছিলেন। যাত্রা পথে সে উপজেলার একলাশপুর ইউনিয়নের নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের শেয়ার বাড়ির সামনে পৌঁছলে ফেনী গামী সুগন্ধা পরিবহনের একটি বাস কালামিয়াকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।  
বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘাতক বাসটি এখনো আটক করা যায়নি। তবে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ লাশের সুরতহাল করেন। বিষয়টি চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশের আওতাভুক্ত। এ বিষয়ে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit