শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

মনিরামপুরে সাংবাদিক শান্তর ইন্তেকাল বিভিন্ন মহলের শোক জ্ঞাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৯ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে দৈনিক কল্যানের সাংবাদিক মনোয়ার হোসেন শান্ত(৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোররাতে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহী—-রাজেউন)। মৃত্যুকালে মা, স্ত্রী ও একমাত্র ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বিকেলে জানাজা নামাজ শেষে উপজেলার নেহালপুর ইউনিয়নের বালিধা গ্রামের পারিবারিক কবরস্থানে পিতার কবরের পাশে তাকে দাফন করা হয়। শান্ত ওই গ্রামের মৃত আনোয়ার হোসেনের বড় ছেলে।
এদিকে সাংবাদিক শান্তর মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে গিয়ে আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, সাবেক সভাপতি মোহাম্মদ মুছা, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারনে সম্পাদক আবদুল হাই, খান শফিয়ার রহমান, হারুন অর রশিদ, উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, মনিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম মজনুর রহমান, নেহালপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসাইন, সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান,সাংবাদিক ইউনুচ আলী, মোস্তাফিজুর রহমান, রিপন হোসেন সাজু, জয়নুল আবেদীনসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit