বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

আখাউড়ায় নদী থেকে  বালু উত্তোলন, যুবলীগ নেতাকে এক লাখ টাকা জরিমানা 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১০ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া  ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় হাওড়া নদী থেকে খননযন্ত্র (ড্রেজার) দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে আবু কাউছার  ভূঁইয়া নামের এক যুবলীগ নেতাকে  এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আবু কাউছার ভূঁইয়া মোগড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী এই  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী বলেন, বেশ কিছুদিন ধরে একটি মহল অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে ব্যবসা চালিয়ে  আসছিলেন। এমন অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে আবু কাউছার ভুঁইয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নগদ এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, উপজেলার কোথাও অবৈধ উপায়ে খনন যন্ত্রের সাহায্যে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit