মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

বাংলা সিনেমা ভারতের কোথায় মুক্তি পাচ্ছে, জানতে চান ডিপজল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৯ Time View

বিনোদন ডেস্ক : সোমবার (৪ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন অভিনেতা।মূলত দেশে হিন্দি সিনেমা আমদানি নিয়ে দীর্ঘদিন ধরে তর্কবিতর্ক চলছে। কেউ কেউ বলছেন, হিন্দি সিনেমা দেশে মুক্তি দিলে এ দেশের সিনেমা ব্যবসা চাঙা হবে। আবার কেউ বলছেন, হিন্দি সিনেমা আমদানি করলে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে ধস নামবে।

তবে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক ডিপজল হিন্দি সিনেমা আমদানির বিষয়ে শুরু থেকেই দ্বিমত পোষণ করে আসছেন। তার যুক্তি, হিন্দি সিনেমা আমদানি ও মুক্তিতে বাঙালি সংস্কৃতিতে বিরূপ প্রতিক্রিয়া পড়বে।এ অভিনেতা হিন্দি সিনেমায় অশালীন দৃশ্যের কথা উল্লেখ করে বলেন, ‘বেশ কিছু দৃশ্য হিন্দি সিনেমায় ব্যবহার করা হয়, যা আমাদের সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে যায় না।’
 
ডিপজলের মতে, এ দেশের দর্শক দেশীয় সংস্কৃতির সিনেমাই দেখতে বেশি ভালোবাসে। তিনি বলেন, কিছু দিন আগে দুটি হিন্দি সিনেমা আমদামি হয়েছে, যার একটিও ব্যবসাসফল হয়নি। ডিপজল ১৯৯৩ সালে ‘টাকার পাহাড়’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এ ছাড়া তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি সহসভাপতির দায়িত্ব পালন করছেন।
 
ডিপজলের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে হাবিলদার, যেমন জামাই তেমন বউ, জিম্মি, ঘরভাঙ্গা সংসার, আক্রোশ, অমানুষ হলো মানুষ, বাংলার হারকিউলিস প্রভৃতি।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit