শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রামে চিকিৎসার অভাবে কেউ যেন প্রাণ না হারায়: ডা. জুবাইদা তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারক প্রত্যাহার পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের এমপি গাজী নজরুল এখন কোথায়? মেসিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা চোর ধরতে ছাত্রদল নেতাদের অভিনব কৌশল, উদ্ধার ২ চোরাই মোটরসাইকেল ডোমারে চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে অনুষ্ঠিত সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

বিশ্বকাপের দল ঘোষণার পরই দুঃসংবাদ দিলেন ডি কক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০২ Time View

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনেফা। এর কিছুক্ষণ আগে ডি কককে রেখে ভারত বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

৫০ ওভারের ফরম্যাটে ২০১৩ সালে অভিষেক হয়েছিল ডি ককের। এরপর দক্ষিণ আফ্রিকার হয়ে ১৪০ ম্যাচে ৯৬.০৮ স্ট্রাইক রেট ও ৪৪.৮৫ গড়ে করেছেন ৫৯৬৬ রান। ১৭ সেঞ্চুরির বিপরীতে ২৯ ফিফটি আছে তার নামের পাশে। ক্যারিয়ার সেরা ইনিংস ১৭৮, ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ব্যাটিংয়ের ‍পাশাপাশি উইকেটরক্ষক হিসেবেও দলে আছে তার দারুণ ভূমিকা। ১৮৩ ক্যাচ নেয়ার পাশাপাশি ১৪টি স্টাম্পিং আছে তার নামের পাশে।
 
ভারতের মাটিতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ তার ক্যারিয়ারের তৃতীয় আসর। এর আগে ২০১৫ ও ২০১৯ সালে প্রোটিয়াদের হয়ে মাঠ মাতিয়েছিলেন তিনি। ১৭ ম্যাচে ৩০ গড়ে দুই আসরে তার রান ৪৫০। ৩০ বছর বয়সী এ ব্যাটার এবার ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ খেলেই ৫০ ওভারের ফরম্যাটে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন।
 
৭ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে প্রোটিয়াদের। তার আগে প্রস্তুতি ম্যাচে ২৯ সেপ্টেম্বর আফগানিস্তান ও ২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেবেন বাভুমারা।
 
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েতজি, কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, সিসান্দা মাগালা, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, এনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, তাবরিজ শামসি ও রাসি ভ্যান ডার ডুসেন।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit