মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে পাচার হচ্ছে কিউবানরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধ করার জন্য কিউবার নাগরিকদের পাচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। এর আগে সোমবার হাভানার পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগ করে।

প্রতিবেদনে আরও বলা হয়, একটি মানবপাচারের নেটওয়ার্ক শনাক্ত করেছে কিউবা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চক্রটি রাশিয়ায় বসে কাজ করছে। আর এতে রাশিয়া ও কিউবায় থাকা নাগরিকদের যুক্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে চক্রটি ধ্বংস করার কাজ চলছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, কিউবা ইউক্রেনের যুদ্ধের অংশ নয়। জাতীয় ভূখণ্ডের মধ্যে এবং বাইরে ভাড়াটে নিয়োগের উদ্দেশ্যে যে কোনও ধরনের মানবপাচারে যারা অংশ নেয় তাদের বিরুদ্ধে হাভানা কঠোর ব্যবস্থা নেবে। কিউবার নাগরিকরা যাতে কোনও দেশের বিরুদ্ধে অস্ত্র উত্তোলন না করতে পারে।

তবে এই অভিযোগের বিষয়ে রাশিয়ার পক্ষ কোনও প্রতিক্রয়া জানানো হয়নি। যদিও হাভানা এর আগে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের সময় তার সাবেক শীতল যুদ্ধের মিত্র মস্কোর পাশে ছিল।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit