মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প

মঞ্চায়িত হলো বঙ্গলোকের ‘রুপচাঁন সুন্দরীর পালা’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৬ Time View

বিনোদন ডেস্ক :  লোককাহিনী গভীরভাবে নাড়া দেয় সংস্কৃতিপ্রিয় বাঙালির হৃদয়ের গহীনে। আবহমান বাংলার রূপ, সুষমা ও কৃষ্টি-কালচার লোককাহিনীতে উপস্থাপিত হয় বলে প্রযুক্তির উৎকর্ষ এবং আকাশ সংস্কৃতির এই অবাধ যুগেও বাঙালির মনের গভীরে বিশাল এক জায়গা দখল করে আছে লোককাহিনী।আর সেই বিষয়কে মাথায় রেখেই বঙ্গলোক মঞ্চে এনেছে তাদের দর্শকনন্দিত পালা ‘রুপচাঁন সুন্দরীর পালা’।

রোববার শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে পরিবেশিত হয় এই পালাটি। এটি বঙ্গলোকের প্রথম নিরীক্ষাধর্মী প্রযোজনার ৬০তম পরিবেশনা। পালাটির রচনা ও নির্দেশনায় ছিলেন সায়িক সিদ্দিকী। পালার কাহিনীতে দেখা যায়, গ্রামের ১৬ বছরের যুবতী কন্যা রুপচাঁন সুন্দরী। যার প্রণয় হয় মজলিস পুর গ্রামের যুবক সুজনের সঙ্গে। মা হারা এই মেয়ের ঘরে রয়েছে সৎ মা। রুপচাঁন আর সুজনের প্রেমের পর তাদের বিয়ে হয়। রুপচাঁনের সৎ মায়ের ভাই-এর ছেলে সেফা মিয়ার পরামর্শে রুপচাঁনের মা বিয়ের দিন রুপচাঁন আর সুজনকে বাড়িতে রেখে দেন। বাসর রাতে সুজনকে খাওয়ানোর জন্য রুপচাঁনের মা তার হাতে তুলে দেন বিষ মিশানো সরবতের গ্লাস।

এদিকে, বাসর রাতেই সেই বিষ মিশানো সরবত খেয়ে সুজন মারা যান। ওই রাতেই রুপচাঁনের বাবাকে মেরে কন্যাকে তুলে নিয়ে যান দুর্বৃত্ত সেপামিয়া। তার নিজের বাড়িতে আটক করে রেখে রুপচাঁনকে ধর্ষণ করে ফেলে রেখে যান। রূপচাঁন এই লজ্জা সইতে না পেরে করেন আত্মহত্যা। এভাবেই এগোতে থাকে ‘রুপচাঁন সুন্দরী পালা’র কাহিনী।

সম্পূর্ণ কিশোরগঞ্জের ভাষায় রচিত এই পালায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- দোহার, সায়িক সিদ্দিকী, জিয়াউল হক সোহাগ, রাজীব রাজ, তানভীর হোসেন সামদানী, রবিন বসাক, সুব্রত, পলাশ হেনড্রি সেন, বিশ্বজীৎ বৈরাগী, তন্ময় ঘোষ, সাবরিনা আহমেদ, আমিনুল আশরাফ, কল্যান, মোরশেদ, সুমাইয়া, মাসুক, নীরব, শরীফ, অনুপম, মুকুল দত্ত, রাজীব রাজ, শামীমা শওকত লাভলী, কৃষ্টি, কামরুল হাসান ফেরদৌস ও ফজলে রাব্বী সূকর্ণ।  

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit