শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

কলকাতায় ‘জওয়ান’র প্রথম শো ভোর ৫টায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪১ Time View

বিনোদন ডেস্ক : জানা যায়, ভারতে প্রথম দিনের প্রথম শো কোন প্রতিষ্ঠান আগে আয়োজন করতে পারে, তা নিয়ে মাল্টিপ্লেক্সগুলোতে চলছে প্রতিযোগিতা। রোববার (৩ সেপ্টেম্বর) জানা যায়, কলকাতায় ‘জওয়ান’ সিনেমার প্রথম শো হবে সকাল ৬টায়।

ঠিক এরই পরে সোমবার (৪ সেপ্টেম্বর) নিউ টাউনের একটি মাল্টিপ্লেক্স (মিরাজ সিনেমাজ) ভোর ৫টার স্লটে ছবির টিকিট বিক্রি শুরু করেছে। এটিই হতে যাচ্ছে কলকাতায় ‘জওয়ান’-এর প্রথম শো। এদিকে ওই রাজ্য ছাড়া আর কোথাও ভোর ৫টায় কোনো সিনেমার শো নেই। এর আগে ১ সেপ্টেম্বর (শুক্রবার) ভারতজুড়ে ‘জওয়ান’ সিনেমার অগ্রিম টিকিট বুকিং শুরু হয়। আর অগ্রিম টিকিট বুকিং বিবেচনায় ‘পাঠান’-এর নজিরকে ছাপিয়ে গেছে ‘জওয়ান’।
 

 

বলা হচ্ছে, এর আগে কলকাতায় ভোর ৫টায় কোনো সিনেমার শো দেখানো হয়েছে বলে নজির নেই। ‘কেজিএফ ২’ বা অ্যাভেঞ্জার্স সিরিজের সিনেমাগুলো নিয়ে উন্মাদনা দেখা দিলেও সকাল ৬টার পরে শো ছিল। আর কলকাতায় ‘পাঠান’-এর প্রথম শো ছিল সকাল ৬টা ৪৫ মিনিটে। কিন্তু ‘জওয়ান’-এর ক্ষেত্রে শাহরুখ নিজের নজিরই ভেঙে দিলেন। শাহরুখ খান ফ্যান ক্লাবের পক্ষ থেকে এক টুইটবার্তায় জানানো হয়, ‘জওয়ান’-এর সকালে প্রথম শো হবে গায়ত্রী থিয়েটারে। গায়ত্রী থিয়েটারের ওই শো হবে গত ৫১ বছরের মধ্যে ইতিহাস।
 

 

অ্যাটলি কুমার পরিচালনা করেছেন ‘জওয়ান’ সিনেমাটি। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। এ সিনেমায় প্রথমবারের মতো নয়নতারার বিপরীতে দেখা যাবে শাহরুখ খানকে। নয়নতারা ছাড়াও এ সিনেমায় আরও দেখা যাবে সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়ামণির মতো তারকাদের। এ ছাড়া বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit