মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প

প্রেমিকাকে নির্যাতনের অভিযোগ, ব্রাজিল দল থেকে বাদ আন্তনি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৪ Time View

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দল থেকে বাদ পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গার আন্তনি। তার বিরুদ্ধে প্রাক্তন প্রেমিকাকে নির্যাতনের অভিযোগ উঠেছে। আর এই অভিযোগের প্রেক্ষিতেই ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) তাকে বাদ দিয়েছে।

চলতি মাসে বলিভিয়া ও পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে ব্রাজিল। এই দুই ম্যাচের স্কোয়াডেই আন্তনিকে রেখেছিলেন কোচ ফার্নান্দো দিনিজ। এখন আন্তনির বদলে দলে নেওয়া হয়েছে আর্সেনাল ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসকে।

ব্রাজিলের সংবাদ মাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, আন্তনির বিরুদ্ধে পুলিশে নির্যাতনের অভিযোগ এনেছেন তার সাবেক প্রেমিকা গ্র্যাব্রিয়েলা। এই অভিযোগের তদন্তে নেমেছে সাও পাওলো ও ম্যানচেস্টার পুলিশ।

গত ১৫ জানুয়ারি ম্যানচেস্টারেরে একটি হোটেল আন্তনি তাকে নিপীড়ন করে বলে অভিযোগ গ্যাব্রিয়েলার। আন্তনি গ্যাব্রিয়েলার সঙ্গে ঝগড়ার কথা স্বীকার করলেও শারীরিকভাবে তাকে লাঞ্ছিত করার অভিযোগ স্বীকার করেননি।

আন্তনি বলেন, ‘এসব অভিযোগ একদমই মিথ্যা। প্রমাণ তৈরির কাজ চলছে, সব প্রমাণ তৈরি হলে দেখাবো আমি নির্দোষ। পুলিশ আশা করি আমার নির্দোষ থাকার সত্যতা খুঁজে পাবে।’

কিউএনবি/অনিমা/০৫ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit