মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

সুপার ফোরে খেলতে আফগানিস্তানকে যা করবে হবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৯ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছিল শ্রীলঙ্কা। তাই আজ লাহোরে আফগানিস্তানকে হারালে কোনো রকম হিসাব ছাড়াই সুপার ফোরে উঠে যাবে তারা। আফগানিস্তান জিতলেও সুযোগ থাকছে লঙ্কানদের। তবে লঙ্কানদের বড় ব্যবধানে হারাতে পারলে ‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশের সঙ্গী হতে পারে আফগানরাও।

ওয়ানডেতে শেষ ১১ ম্যাচে অপরাজিত শ্রীলঙ্কা। প্রশ্ন হচ্ছে কেমন ব্যবধানে জিততে হবে আফগানদের। ধরে নেওয়া যাক প্রথমে ব্যাট করে আফগানিস্তান তুলল ২৭৫ রান। তবে তাদের জিততে হবে ৬৮ বা তার বেশি রানে।

আর যদি পরে ব্যাট করে আফগানিস্তান, টার্গেট থাকে ২৭৫, তখন আফগানদের লক্ষ্যে পৌঁছাতে হবে ৩৫ ওভার বা তার কম সময়ে। তবে শ্রীলঙ্কা ৩০০ করলে, লক্ষ্যটা ৩৮ ওভারের মধ্যে ছুঁলেও চলবে তাদের।

শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে লঙ্কানরাই। ১০ ম্যাচের ৬টি জিতেছে শ্রীলঙ্কা। তিনটিতে জয় আফগানিস্তানের। অপর ম্যাচটি পরিত্যক্ত হয়।

কিউএনবি/অনিমা/০৫ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit