বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

চৌগাছায় মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪ জন,ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার

এম এ রহিম, চৌগাছা (যশোর)
  • Update Time : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৫৬ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় মাদক ব্যবসায়ীসহ ৪ জনকে গ্রেফতার করেছেন পুলিশ। এ সময় ৫৫ বোতল ফেন্সিডিল ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সোমবার (৪ সেপ্টেম্বর) ভোরে চৌগাছা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।চৌগাছা থানা সূত্রে জানা যায়, চৌগাছা থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নেবুর আলী (৫২) কে গ্রেফতার করেন পুলিশ। তিনি উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের বল্লভপুর গ্রামের মৃত ইবাদ আলীর ছেলে। এ সময় তার নিকট থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মালিক বিহীন আরো ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় চৌগাছা থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

এছাড়াও গ্রেফতারী পরোয়ানা মূলে ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, চৌগাছা সদর ইউনিয়নের মনমতপুর গ্রামের ওমর আলীর ছেলে নাসির উদ্দীন (৩৫), উপজেলার ফুলসারা ইউনিয়নের সলুয়া গ্রামের মৃত মদন মিয়ার ছেলে আলামিন মিয়া (২৫) ও উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের মাশিলা গ্রামের মৃত সনতোষ দফাদারের ছেলে জালাল উদ্দীন (৪৫)।চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, এ ঘটনায় চৌগাছা থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে। সোমবার আটক আসমীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৪ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit