বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

৫ ফুট ৮ ইঞ্চি লম্বা চুল নিয়ে বিশ্ব রেকর্ড মার্কিন নারীর

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৬ Time View

ডেস্ক নিউজ : দীর্ঘতম মুলেট চুল রাখার বিশ্বরেকর্ড গড়লেন আমেরিকার টেনেসি অঙ্গরাজ্যের বাসিন্দা তামি মানিস। কপালের উপরিভাগ ও পাশের চুল ছোট রেখে পেছনের চুলগুলো বেশ কয়েকটি স্তর দিয়ে রাখাকে মুলেট বলা হয়ে থাকে। 

তামি মানিস জানান, সর্বশেষ ১৯৯০ সালে চুল কেটেছিলেন তিনি। এরপর কেটে গেছে ৩৩ বছর। দীর্ঘ সময়ের এই বিরতিতে চুল বেড়ে হয়েছে ৫ ফুট ৮ ইঞ্চি লম্বা। কিশোর বয়স থেকেই মুলেট সাজেই চুল রাখতেন তিনি। আশির দশকের জনপ্রিয় মার্কিন ব্যান্ড টিল টিউসডের এক গানের ভিডিও থেকে তিনি এই অনুপ্রেরণা পান।

মানিস জানান, লোকজন আমাকে এঈ জন্য বহু বছর ধরে মনে রেখেছে। এমনও হয়েছে ২০ বছর পর দেখা কিন্তু চুলের কারণে চিনে ফেলেছে আমাকে। 

আমেরিকাতে প্রতি বছর মুলেট চ্যাম্পিয়নশিপ নামে একটি প্রতিযোগিতা আয়োজিত হয়। ২০২২ সালে এই প্রতিযোগিতায় তামি দ্বিতীয় হন। এর কিছুদিন পরই তিনি জানতে পারেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে মুলেট নামে বিশেষ ক্যাটাগরি রয়েছে। বিষয়টি জানার পরই আবেদন করেন তামি মানিস। 

গিনেস কর্তৃপক্ষ বিষয়টি যাচাইয়ের পর সম্প্রতি তাকে এই স্বীকৃতি দিয়েছে। প্রক্রিয়া দীর্ঘ হলেও সার্টিফিকেট পেয়ে উচ্ছ্বসিত তামি। তিনি জানান, সবচেয়ে লম্বা মুলেটের মহিলার স্বীকৃতিটি এখন আমার। বিষয়টি সত্যিই অসাধারণ।

সূত্র- দ্যা গার্ডিয়ান

কিউএনবি/অনিমা/০৪ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১:১০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit