রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাতভর রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, শিশুসহ নিহত ৭ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ এক মহিলা আটক  আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ১ লক্ষ ৯৯ হাজার টাকার মাদক আটক ॥ শঙ্কায় উইন্ডিজ, ২০২৭ বিশ্বকাপে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, এই তালিকায় স্থানীয় নির্বাচন জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, দুশ্চিন্তায় বিসিবি মানিকগঞ্জে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরের আত্মহত্যা

মাধবদীর নুরালাপুরে মামলার স্বাক্ষীকে মারধরের অভিযোগ

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী 
  • Update Time : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০১ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী : নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন নুরালাপুরে মামলার স্বাক্ষীকে মারধর ও হুমকির অভিযোগ পাওয়া গেছে। মাধবদী থানায় অভিযোগের প্রেক্ষিতে জানাযায়, নুরালাপুর গ্রামের মৃত জবেদ আলীর পুত্র আবুল হোসেন (৬৫) তার প্রতিবেশী ফিরোজা বেগমের নরসিংদী আদালতে দায়ের করা সিআর মামলা নং ১১২৫/২০১৯ এর স্বাক্ষী হওয়ার পর থেকে মামলার আসামী নুরালাপুর গ্রামের মোতালিব (৬৮) ও তার ছেলে মনির হোসেন (৩৬) স্বাক্ষী আবুল হোসেনকে উক্ত মামলায় স্বাক্ষী দিতে নিষেধ করে আসছিলো। কিন্তু মামলার স্বাক্ষী আবুল হোসেন আসামীদের হুমকি উপেক্ষা করে গত (২৯ আগষ্ট) নরসিংদী আদালতে স্বাক্ষী দিয়ে নিজ বাড়িতে ফেরার সময় নুরালাপুর ইউনিয়ন পরিষদের গেটের সামনে পৌঁছালে আসামীরা আবুল হোসেনের উপর হামলা চালায় এতে মামলার স্বাক্ষী আবুল হোসেন গুরুতর আহত হয় বলে থানায় অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগের ভিত্তিতে আরও জানাযায়, আসামী মনির লোহার পাইপ দিয়ে আবুল হোসেনকে বেধড়ক মারধর করে এসময় আবুল হোসেনের সাথে থাকা দুই হাজার টাকা ছিনিয়ে নিয়ে  নিয়ে যায় ও আবুল হোসেনের মোবাইল ফোনটি মাটিতে আচার দিয়ে ভেঙে ফেলে পরে আবুল হোসেন এর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা আবুল হোসেনকে প্রানে মেরে ফালার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। হামলার শিকার আবুল হোসেন স্থানীয়দের সহায়তায় নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা শেষে মাধবদী থানায় অভিযোগ দায়ের করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এই অভিযোগের বিষয়ে জানতে নুরালাপুর বিট অফিসার এসআই সিদ্দিক এর মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও তিনি তার উত্তর দেননি।

কিউএনবি/অনিমা/০৪ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১২:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit