বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে মাসিক মাষ্টার প্যারেড অনুষ্ঠিত 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলায় বিভিন্ন ইউনিট ইনচার্জ ও অফিসার ফোর্সদের অংশগ্রহণে মাসিক মাষ্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৩ সেপ্টেম্বর ২০২৩ইং) সকালের দিকে খাগড়াছড়ি পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলায় বিভিন্ন ইউনিট ইনচার্জ ও অফিসার ফোর্সদের অংশগ্রহণে মাষ্টার প্যারেডে  প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) সুসজ্জিত অভিবাদন মঞ্চ থেকে সালামী গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন।

মাস্টার প্যারেড ও পিটি অনুশীলন করা ইউনিফর্ম সার্ভিসের জন্য অপরিহার্য যা নিয়মিত চর্চা করলে শরীরের ফিটনেস ভাল থাকে এবং পুলিশ সদস্যদের কাজে আত্নবিশ্বাস বৃদ্ধি করে। এই সময় খাগড়াছড়ি জেলার সকল সার্কেল অফিস, পুলিশ লাইন্স, সকল থানা, ফাঁড়ি, ক্যাম্প, তদন্ত কেন্দ্র, ডিবি, ডিএসবি, কোর্ট, ট্রাফিক, মোটরযান শাখাসহ অন্যান্য সকল শাখার পুলিশ সদস্য মাস্টার প্যারেডে অংশ গ্রহণ করেন। মাস্টার প্যারেডের প্যারেড কমান্ডার হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তফিকুল আলম , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), খাগড়াছড়ি 
মাস্টার প্যারেডের সালামী গ্রহণ এবং প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার, মুক্তা ধর পিপিএম (বার)  খাগড়াছড়ি  অফিসার – ফোর্সদের উদ্দেশ্যে ইউনিফর্ম সার্ভিসে প্যারেডের গুরুত্ব, শৃঙ্খলা, নিজেদের স্বাস্থ্য, সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সহিত উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। 
প্রধান অতিথি,র বক্তব্যে খাগড়াছড়ি  পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)  এ সময় জেলা পুলিশের সকল ইউনিটে প্যারেড, পিটি ও খেলাধূলা নিয়মিত অনুশীলন করার জন্য সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের নির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন, পুলিশের প্রত্যেক সদস্যদের ড্রেস রুলস অনুযায়ী পোষাক পরিধান করতে হবে। পুলিশ সুপার আরো বলেন দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত ও পুলিশের হয়রানি – নির্যাতন মুক্ত পুলিশ প্রশাসন ব্যাবস্থা গড়তে হবে এবং বিট পুলিশিং এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে নির্ভেজাল পুলিশি সেবা পৌঁছে দিতে হবে। তিনি প্রত্যেক পুলিশ সদস্যের কল্যাণের ব্যাপারে আন্তরিক হওয়ার জন্য প্রত্যেক ইউনিট ইনচার্জদের নির্দেশনা প্রদান করেন। 
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার  রামগড় সার্কেল ) মোঃ নাজিম উদ্দীন , মানিকছড়ি (সার্কেল) মোঃ  এ কে এ ম  কামরুজ্জামান,  সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) আবু জাপর মোহাম্মদ সালেহ্ ,  খাগড়াছড়ি  জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, ডিআইও (১),  জেলা বিশেষ শাখা, আরআই, পুলিশ লাইন্স, খাগড়াছড়ি সহ সকল ইউনিটের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit